1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
ফুলবাড়ীতে প্রতিবন্ধী শিশুদের মাঝে গাছের চারা বিতরণ | দৈনিক সকালের বাণী
মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ০২:২৯ পূর্বাহ্ন

ফুলবাড়ীতে প্রতিবন্ধী শিশুদের মাঝে গাছের চারা বিতরণ

ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি
  • আপলোডের সময় : সোমবার, ১ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৭৬ জন দেখেছেন

জুলাই পুনর্জাগরণ ও তারুণ্যের উৎসব-২০২৫” উদযাপন উপলক্ষে দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার বেসিক অটিস্টিক ও বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয়ের শিশু শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ করা হয়েছে। সোমবার বেলা ১১টায় বেসরকারী সংস্থা বেসিক এর উদ্দ্যেগে উপজেলার শিবনগর ইউনিয়নের গঙ্গাপ্রসাদ এলাকায় ওই প্রতিবন্ধী বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচী, আলোচনাসভা, প্রতিবন্ধী শিশু ও অভিভাবকদের মাঝে একটি করে মেহগিনি ও একটি করে দেশি নিম গাছের চারা বিতরণ করা হয়।

এতে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের দাতা সদস্য আফজাল সরকার। এসময় উপস্থিত ছিলেন, বেসরকারী সংস্থা বেসিক এর নির্বাহী পরিচালক ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্যামল চন্দ্র সরকারসহ অন্যন্য শিক্ষক, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যাক্তিবর্গ।অনুষ্ঠানে শ্যামল চন্দ্র সরকার বলেন, প্রতিবন্ধী শিশু ও অভিভাবকদের মাঝে একটি করে মেহগিনি ও একটি করে দেশি নিম গাছের চারা দেওয়া হচ্ছে।

দুটি গাছের চারাই উন্নত মানের কাঠ বৃক্ষ এর মধ্যে দেশি নিম গাছটি বর্তমান সময়ে খুব উপযোগি কারন বায়ু দুষন রক্ষা ও বিশুদ্ধ বাতাস পাওয়ার জন্য আগামীতে এই গাছ গুলি অনেক ভূমিকা রাখবে। এছাড়া ভেজস ঔষদি গুন ও রয়েছে। আলোচনা শেষে প্রতিবন্ধী শিশুদের পরিবেশনায় গান, নাচ, আবৃতি অনুষ্ঠিত হয়। পরে বিদ্যালয় মাঠে একটি নিম গাছের চারা ও একটি মেহগিনি গাছের চারা রোপন করা হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )