1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
নীলফামারীর উত্তরা ইপিজেডে শ্রমিক অসন্তোষ, নিহত এক, আহত দশ | দৈনিক সকালের বাণী
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৫:১৫ পূর্বাহ্ন

নীলফামারীর উত্তরা ইপিজেডে শ্রমিক অসন্তোষ, নিহত এক, আহত দশ

নীলফামারী অফিস
  • আপলোডের সময় : মঙ্গলবার, ২ সেপ্টেম্বর, ২০২৫
  • ৪৭৭ জন দেখেছেন

নীলফামারীর উত্তরা ইপিজেডে শ্রমিক অসন্তোষের ঘটনায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গুলিতে হাবিবুর রহমান(২০) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। তিনি জেলা সদরের সংগলশী ইউনিয়নের কাজীরহাট এলাকার দুলাল উদ্দিনের ছেলে।

ইপিজেডের ইকু ইণ্টারন্যাশনাল নামের একটি নিটিং কারখানায় কর্মরত ছিলেন তিনি। সুত্র জানায়, ইপিজেডের এভারগ্রীন নামের একটি প্রতিষ্ঠানে সম্প্রতি ৫১জন শ্রমিককে ছাঁটাই করা হয়। এ নিয়ে সেখানে উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করছিল।

এ অবস্থায় শ্রমিকদের বেতন ভাতা না দিয়ে মঙ্গলবার (২সেপ্টেম্বর) থেকে অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধ ঘোষনা করে ইপিজেডের প্রধান ফটকে নোটিশ টাঙ্গিয়ে দেয় কর্তৃপক্ষ।
মঙ্গলবার সকালে কাজে যোগ দিতে গিয়ে এভারগ্রীনের শ্রমিকরা ভেতরে প্রবেশ করতে না পেরে ইপিজেডের সামনের সড়কে অবস্থান নেয়। এ অবস্থায় নীলফামারী-সৈয়দপুর সড়কের যান চলাচল বন্ধ হয়। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সরিয়ে দিতে গেলে উত্তেজিত শ্রমিকরা তাদের ওপর হামলা চালায়।

এ সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের গুলিতে হাবিবুর রহমান ঘটনাস্থলে নিহত হন। আহত হন আরো প্রায় ১০জন। আহতদের মধ্যে মো. মোমিনুর রহমান (২৫), মো. শাহিন (২৬), নুর আলম (৩০), মোস্তাক আহমেদ (২৫), লিপি আক্তার (২৬) জমিলা খাতুন (৩৫) নীলফামারী জেনারেল হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

নিহত হাবিবুর রহমানের বড় ভাই আশিকুর রহমান বলেন, ‘হাবিবুর রহমান ইকু ইণ্টারন্যাশনাল নামের একটি নিটিং কারখানায় রাতে কাজ করেছেন। সকালে কাজ শেষে ইপিজেড থেকে বের হওয়ার সময় গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলে নিহত হন।

নীলফামারী জেনারেল হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক ফারহান তানভিরুল ইসলাম বলেন, ‘সকাল সাড়ে আটটার দিকে হাবিবুর রহমানকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়। এ ছাড়া আহত ৬ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।’

নীলফামারী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এম আর সাঈদ প্রথম আলোকে বলেন, ‘আমরা এখনো সড়কে। লোকমুখে মারা যাওয়ার কথা শুনছি। কেউ মারা গেছেন কি না এখনো সঠিকভাবে বলতে পারবো না।’

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )