1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
রংপুরে তথ্যের অধিকার নিশ্চিতকরণে কর্মশালা | দৈনিক সকালের বাণী
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৯:২৭ পূর্বাহ্ন

রংপুরে তথ্যের অধিকার নিশ্চিতকরণে কর্মশালা

নিজস্ব প্রতিবেদক
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর, ২০২৫
  • ২৪৩ জন দেখেছেন

সরকারি বেসরকারি স্বায়ত্তশাসিত সংস্থার স্বচ্ছতা ও জবাবদিহিতা লক্ষ্যে তথ্যের অবাধ প্রবাহ অধিকার নিশ্চিতকরণের লক্ষ্যে রংপুরে সরকারি বেসরকারি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, এনজিও প্রতিনিধি, সাংবাদিক প্রতিনিধি এর দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি (বেলা) রাজশাহী কার্যালয়ের আয়োজনে সরকারি বেসরকারি স্বায়ত্বশাসিত সংস্থার স্বচ্ছতা ও জবাবদিহিতা লক্ষ্যে তথ্যের অবাধ প্রবাহ অধিকার নিশ্চিতকরণের লক্ষ্যে কর্মশালায় বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি (বেলা) রাজশাহী কার্যালয়ের সমন্বয়কারী তন্ময় কুমার সান্মাল এর পরিচালনায় উপস্থিত ছিলেন রংপুর জেলা প্রশাসক কার্যালয়ের কমিশনার ইশরাত জাহান মিশু, রংপুর সিটি কর্পোরেশনের নগরবিদ নজরুল ইসলাম, সিনিয়র তথ্য অফিসার আলমগীর কবির, পরিবেশ অধিদপ্তরের মলিন মিয়া, রংপুর বনবিভাগের রেঞ্জ কর্মকর্তা মোশাররফ হোসেন, বেলা ঢাকার ফিল্ড কো-অর্ডিনেটর এ.এন.এম মামুন, সাইফুল ইসলাম, বেরোবির বাংলা বিভাগের প্রভাষক খায়রুল ইসলাম পলাশ, ডপস ও বেলার সমন্বয়কারী উজ্জ্বল কুমার চক্রবর্তী, পঞ্চগড়ের সিনিয়র সাংবাদিক শহীদুল ইসলাম শহীদ, সাংবাদিক আব্দুর রহমান মিন্টু, এস.এম.পিয়াল, ফরহাদুজ্জামান ফারুক, আসাদুজ্জামান আফজাল প্রমুখ। দিনব্যাপী কর্মশালায় রংপুর বিভাগের সকল জেলা বিভিন্ন পর্যায়ের সরকারি, বেসরকারি, স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠানের কর্মকর্তা ও গণমাধ্যম কর্মী কর্মশালায় অংশগ্রহণ করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )