1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
রংপুর স্টেডিয়ামের নাম হলো ‘শহীদ আবু সাঈদ স্টেডিয়াম’ | দৈনিক সকালের বাণী
রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০৭:২৭ পূর্বাহ্ন

রংপুর স্টেডিয়ামের নাম হলো ‘শহীদ আবু সাঈদ স্টেডিয়াম’

নিজস্ব প্রতিবেদক
  • আপলোডের সময় : শুক্রবার, ১২ সেপ্টেম্বর, ২০২৫
  • ২৮৮ জন দেখেছেন

রংপুর জেলা স্টেডিয়ামের নাম পরিবর্তন করেছে জাতীয় ক্রীড়া পরিষদ। শেখ রাসেল স্টেডিয়াম নাম থেকে নতুন নামকরণ করা হয়েছে ‘শহীদ আবু সাঈদ স্টেডিয়াম’। গত ৮ সেপ্টেম্বর জাতীয় ক্রীড়া পরিষদের এক বিজ্ঞপ্তির মাধ্যমে দেশের জেলা পর্যায়ে ২৩ স্টেডিয়ামের নাম পরিবর্তন করে। এতে রংপুরের স্টেডিয়ামের নামও পরিবর্তন করা হয়।

ওই বিজ্ঞপ্তির মাধ্যমে দ্রুত স্টেডিয়ামের পরবর্তিত নামের সাইনবোর্ড স্থাপনের নির্দেশ দেয়া হয়েছে। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) বিকেলে এ তথ্য নিশ্চিত করেছেন, অতিরিক্ত জেলা প্রশাসক রমিজ আলম।

এদিকে শহীদ আবু সাঈদের নামে স্টেডিয়াম নামকরণ করায় বিভিন্ন শ্রেণি পেশার মানুষ সামাজিক যোগাযোগ মাধ্যমে মিশ্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। রংপুর বিভাগীয় স্টেডিয়াম নির্মাণ করে শহীদ আবু সাঈদের নামে নামকরণ করা, রংপুরের জেলা স্টেডিয়ামের মান উন্নত করাসহ নানা দাবি তুলেছেন নেটিজেনরা।

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) শিক্ষার্থী ও শহীদ আবু সাঈদের সহযোদ্ধা শাহরিয়ার সোহাগ বলেন, নামের পরিবর্তনের চাইতে মানের পরিবর্তন অধিক প্রয়োজন ছিল। রংপুর স্টেডিয়াম এখনও একটি জেলা পর্যায়ের স্টেডিয়াম। বিভাগীয় স্বীকৃতিটুকু পায়নি। অথচ এ অঞ্চলের মানুষের ক্রীড়া উন্মাদনা লক্ষ্য করেছে সারাদেশ। আমাদের দাবি প্রথম ধাপে রংপুর স্টেডিয়ামকে একটি আধুনিক বিভাগীয় স্টেডিয়ামে উন্নীত করা হোক। এটি খুবই ন্যায্য দাবি।

বেরোবির আরেক শিক্ষার্থী ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক রহমত আলী বলেন, রংপুর জেলা স্টেডিয়াম এখন শহীদ আবু সাঈদ স্টেডিয়াম নামে নামকরণ করা হয়েছে। আমরা অবশ্যই এ সিদ্ধান্তকে শ্রদ্ধা জানাই। তবে শুধু নাম পরিবর্তন করলেই রংপুরবাসীর দীর্ঘদিনের দাবির প্রতিফলন হবে না। আমাদের মূল দাবি ছিল রংপুরে আন্তর্জাতিক মানের স্টেডিয়াম নির্মাণ। সেটি যদি আপাতত সম্ভব না-ও হয়, তবে অন্তত একটি জাতীয় মানের বা বিভাগীয় পরিচয়ের স্টেডিয়াম এখনই রংপুরে গড়ে তুলতে হবে। কারণ, রংপুর একটি বিভাগীয় শহর। এখানে লাখো মানুষের ক্রীড়ানুরাগ, তরুণদের প্রতিভা ও সম্ভাবনাকে জাতীয় পর্যায়ে তুলে ধরার জন্য আধুনিক অবকাঠামো জরুরি। শুধু নাম বদল নয়-আমরা চাই বাস্তব উন্নয়ন, চাই খেলাধুলার নতুন দিগন্ত।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন রংপুর মহানগরের সাবেক আহ্বায়ক ইমতিয়াজ ইমতি বলেন, আশা করি শুধু নামকরণেই সীমাবদ্ধ না থেকে এই স্টেডিয়ামের কাঠামোগত উন্নয়ন, আধুনিকীকরণ এবং খেলাধুলার প্রসারের উদ্যোগও নেওয়া হবে। তা হলেই শহীদ আবু সাঈদের নাম সত্যিকার অর্থে মর্যাদা পাবে। রংপুরবাসীর দীর্ঘদিনের চাওয়া, আন্তর্জাতিক মানের স্টেডিয়াম নির্মাণ করা হোক, আমরা আশা করি সরকার এ দাবি বাস্তবায়নে সচেষ্ট হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )