1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
বজ্রপাতে শর্ট সার্কিট, আগুনে পুড়ে ছাই তুলা কারখানা | দৈনিক সকালের বাণী
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৫:২৬ পূর্বাহ্ন

বজ্রপাতে শর্ট সার্কিট, আগুনে পুড়ে ছাই তুলা কারখানা

নিজস্ব প্রতিবেদক
  • আপলোডের সময় : শনিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৫
  • ৩০০ জন দেখেছেন

রংপুরের সাতমাথা এলাকায় বজ্রপাত থেকে সৃষ্ট শর্ট সার্কিটের কারণে অগ্নিকাণ্ডে একটি তুলা কারখানা সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। শনিবার বিকেলের দিকে নগরীর সাতমাথা এলাকার চায়না হলের পাশে মায়িশা তুলা কারখানায় এ আগুনের সূত্রপাত ঘটে। পরে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের তিনিওটি ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এতে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

‎‎প্রত্যক্ষদর্শীরা জানায়, দুপুরের দিকে ভারী বৃষ্টি শুরু হয়। এ সময় বজ্রপাতে তুলার কারখানাটিতে আগুন লেগে যায়। এ সময় স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করে এবং ফায়ার সার্ভিসকে খবর দেয়।স্থানীয় বাসিন্দা মকবুল হোসেন বলেন, বজ্রপাতে হঠাৎ বিকট শব্দ হয়। সঙ্গে সঙ্গে তুলা কারখানাটিতে আগুন লেগে যায়। সবাই মিলে আগুন নেভানোর চেষ্টা করলে দাউ দাউ করে আগুন জ্বলে ওঠে। পরে ফায়ার সার্ভিসকে ডাকা হয়। ‎
ফায়ার সার্ভিসের পক্ষ থেকে জানানো হয়, ‎অগ্নিকান্ডের খবর পেয়ে সঙ্গে সঙ্গে দুটি ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। কিন্তু আগুনের প্রকোপ বাড়ার কারণে পার্শ্ববর্তী হারাগাছ ফায়ার সার্ভিস স্টেশনের আরও একটি ইউনিট যুক্ত হয়ে আগুন নিয়ন্ত্রণ আনা হয়। তদন্ত সাপেক্ষে আগুনের সূত্রপাত ও কারণ বের করা হবে।

‎রংপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ‎সিনিয়র স্টেশন অফিসার শওকত আলী জোদ্দার বলেন, তিনটি ইউনিট মিলে দেড়ঘণ্টার ভেতরে আগুন নিয়ন্ত্রণ আনে। কারখানা মালিকের সহযোগিতা চেয়েছি। তাদের লোক দিয়ে পুরো তুলা সরিয়ে একদম শেষ পযর্ন্ত পানি দিয়ে কাজ সমাপ্ত করা হবে। এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )