1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
ফুলবাড়ী সীমান্তে বিজিবি-বিএসএফের মধ্যে সৌজন্যমূলক সাক্ষাত | দৈনিক সকালের বাণী
বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ০৫:২৩ অপরাহ্ন

ফুলবাড়ী সীমান্তে বিজিবি-বিএসএফের মধ্যে সৌজন্যমূলক সাক্ষাত

ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি
  • আপলোডের সময় : শনিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৪৩ জন দেখেছেন
কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার খলিশাকোটাল সীমান্তের ওপারে শুন্য রেখা থেকে ১৫০ গজের মধ্যে অবস্থিত ভারতীয় কোচবিহার জেলার দিনহাটা থানার কিশামত করলা এলাকায় দিনহাটা- টু কুর্শাহাট সড়ক মেরামতের কাজ করছে ভারতীয় সীমান্ত রক্ষীবাহিনী (বিএসএফ)।
শনিবার ( ২০ সেপ্টেম্বর) সকালে ভারতীয় কিশামত করলা ক্যাম্পের বিএসএফ দুইটি এক্সেভেটর, কয়েকটি ট্রাক্টর এবং শ্রমিক নিয়ে এসে সড়ক খননের কাজ শুরু করে। খবর পেয়ে লালমনিরহাট ১৫ বিজিবি ব্যাটলিয়নের অধীন বালারহাট ক্যাম্পের বিজিবি সদস্যরা ওই সীমান্ত এলাকায় যান।
শনিবার সকাল নয়টার দিকে ওই সীমান্তের আন্তর্জাতিক মেইন পিলার ৯৩৪ এর সাব পিলার ১ এর পাশে বালারহাট বিজিবি ক্যাম্পের কমান্ডার নায়েক সুবেদার দুলালের নেতৃত্বে একদল বিজিবি সৌজন্য সাক্ষাতের জন্য ভারতীয় বিএসএফকে আহবান জানান। বিজিবির আহবানে সাড়া দিয়ে ভারতীয় কোচবিহার জেলার দিনহাটা থানার অধিন কিশামত করলা  বিএসএফ ক্যাম্পের কমান্ডার বহর সিং এর নেতৃত্বে বিএসএফ সদস্যরা সৌজন্য সাক্ষাতে মিলিত হন। প্রায় ৩০ মিনিটের সৌজন্য সাক্ষাত শেষে বিজিবির ক্যাম্প কমান্ডার নায়েক সুবেদার দুলালসহ দুই সদস্য বিএসএফ সদস্যদের সাথে ওই সড়ক পরিদর্শনে যান।
খলিশাকোঠাল সীমান্তের বাসিন্দা সাবেক ইউপি সদস্য মন্টু মিয়া,  আয়নাল হক ও শাকিল মিয়াসহ স্থানীয়রা জানান, সীমান্তের শুন্য লাইন থেকে ওই সড়কটি কোথাও ১০০ গজ, কোথাও ৫০ গজ এমনকি কোথাও ১০ গজের মধ্যে অবস্থিত। এ কারনে আন্তর্জাতিক আইনে বাধা থাকায় ওই সড়কের প্রায় ১ কিলোমিটার জায়গায় কাঁটাতারের পুর্নাঙ্গ বেড়া নির্মাণ করতে পারেনি ভারতীয় বিএসএফ। তবে পাঁচ ছয় বছরে  রাস্তার পাশে লোহার পাইপ পুঁতে পুঁতে অর্ধেক কাঁটাতারের বেড়া দেয়া সম্পন্ন করেছে। গতকাল বিকালে বড় বড় গাড়ী দিয়ে রাস্তার মাটি খনন করতে দেখে আমরা বালারহাট বিজিবি ক্যাম্পে খবর দিয়েছি। পরে শনিবার বিজিবি সদস্যরা সীমান্তে এসে ভারতীয় বিএসএফের সাথে আলোচনা করে ওই সড়ক পরিদর্শনে যান বিজিবি।
এ প্রসঙ্গে লালমনিরহাট-১৫ বিজিবি ব্যাটলিয়নের অধিনায়ক লে: কর্নেল মেহেদী ইমাম জানান, ওই সীমান্তে বিজিবি-বিএসএফের মধ্যে এক  সৌজন্যমুলক আলাপ-আলোচনার পর বিজিবির দুই সদস্যের একটি প্রতিনিধি দল ওই সড়ক পরিদর্শন করেছে এবং আমার সাথেও বিএসএফের কমান্ডিং অফিসারের কথা হয়েছে। তারা নতুন কোন স্থাপনা নির্মান করেছে না, তাদের চলাচলের পুরাতন সড়কটি মেরামত করছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )