1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
ফুটবলকে বিদায় জানালেন বিশ্বকাপজয়ী জার্মান ফুটবলার | দৈনিক সকালের বাণী
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৩:৪১ অপরাহ্ন

ফুটবলকে বিদায় জানালেন বিশ্বকাপজয়ী জার্মান ফুটবলার

স্পোর্টস ডেস্ক
  • আপলোডের সময় : রবিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৫
  • ২৯২ জন দেখেছেন

জার্মানির বিশ্বকাপজয়ী তারকা জেরোম বোয়াটেং আনুষ্ঠানিকভাবে জানিয়ে দিলেন বিদায়ের কথা। শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যমে এক আবেগঘন ভিডিও বার্তায় ৩৭ বছর বয়সী এই ডিফেন্ডার পেশাদার ফুটবল থেকে অবসরের ঘোষণা দেন।

বোয়াটেং লিখেছেন, “আমি দীর্ঘদিন খেলেছি, বড় বড় ক্লাবে, নিজের দেশের হয়ে। শিখেছি, জিতেছি, হেরেছি, সবকিছু থেকে বেড়ে উঠেছি। ফুটবল আমাকে অনেক কিছু দিয়েছে, এবার এগিয়ে যাওয়ার সময় এসেছে। এটা কোনো বাধ্যবাধকতা নয়, আমি প্রস্তুত হয়েছি বলেই বিদায় নিচ্ছি।”

 

তিনি আরও যোগ করেন, “যেসব ক্লাব, সমর্থক, মানুষ আমাকে সমর্থন করেছেন, তাদের সবার কাছে আমি কৃতজ্ঞ। আর সবচেয়ে বেশি কৃতজ্ঞ আমার পরিবার ও সন্তানদের প্রতি। ওরা সবসময় আমার পাশে থেকেছে।”

ger_2014_boateng_1920

জার্মানির জার্সিতে ৭৬ ম্যাচ খেলেছেন বোয়াটেং, করেছেন একটি গোল। ব্রাজিলে ২০১৪ বিশ্বকাপ জয়ী দলটির অবিচ্ছেদ্য অংশ ছিলেন এই সেন্টারব্যাক। ক্লাব পর্যায়ে সবচেয়ে বড় সাফল্য এসেছে বায়ার্ন মিউনিখের হয়ে। দুইবার জিতেছেন উয়েফা চ্যাম্পিয়নস লিগ (২০১৩ ও ২০২০), আর বুন্দেসলিগার শিরোপা জিতেছেন ৯ বার। বার্লিনে জন্ম নেওয়া বোয়াটেং ফুটবল শুরু করেছিলেন হার্থা বার্লিনের একাডেমিতে, তার সৎভাই কেভিন-প্রিন্স বোয়াটেংয়ের সঙ্গে। এরপর খেলেছেন হ্যামবুর্গ ও ম্যানচেস্টার সিটির হয়ে। ২০১১ সালে যোগ দেন বায়ার্নে, যেখানে তিনি ক্যারিয়ারের সেরা সময় কাটান।

বায়ার্ন ছাড়ার পর ২০২১ সালে ফ্রান্সের লিওঁ, ইতালির সালার্নিতানা এবং অস্ট্রিয়ার এলএএসকের হয়ে খেলেন তিনি। চলতি আগস্টে এলএএসকের সঙ্গে চুক্তি বাতিল করেন।তবে মাঠের বাইরেও শেষদিকে কিছু বিতর্কের মুখোমুখি হয়েছেন বোয়াটেং। সাবেক স্ত্রীর করা মামলায় আদালতে হাজিরা দিতে হয় তাঁকে। তদন্ত শেষে সতর্কবার্তার সঙ্গে স্থগিত জরিমানা পান এই জার্মান ডিফেন্ডার।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )