1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
ঘোড়াঘাটে জোর কদমে চলছে দুর্গাপূজার প্রস্তুতি | দৈনিক সকালের বাণী
সোমবার, ০৪ মে ২০২৬, ১১:০৫ অপরাহ্ন

ঘোড়াঘাটে জোর কদমে চলছে দুর্গাপূজার প্রস্তুতি

ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি
  • আপলোডের সময় : মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৫
  • ১১৬ জন দেখেছেন

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে দিনাজপুরের ঘোড়াঘাটে বইছে উৎসবের আমেজ। প্রতিমা নির্মাণ, মন্ডপ সাজানোসহ পূজার নানা প্রস্তুতিতে এখন ব্যস্ত সময় পার করছেন মৃৎশিল্পী ও স্বেচ্ছাসেবকরা। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) সরেজমিনে দেখা গেছে, উপজেলার বিভিন্ন পূজামন্ডপে এখন ব্যস্ত সময় পার করছেন মৃৎশিল্পী ও স্বেচ্ছাসেবকেরা। প্রায় প্রতিটি মন্ডপেই প্রতিমার গায়ে তুলির শেষ আঁচড় পড়ছে। আইনশৃঙ্খলা বাহিনী ও প্রশাসনের পক্ষ থেকেও নিরাপত্তা নিশ্চিত করতে নেওয়া হয়েছে নানা প্রস্তুতি।

উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি ও পূজা উদযাপন পরিষদের যুগ্ম সম্পাদক মনোরঞ্জন মোহন্ত ভুট্টু জানান, এবছর ঘোড়াঘাট উপজেলায় ৩৪ টি পূজামন্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে, যার মধ্যে ৫টি মন্ডপে আদিবাসী সম্প্রদায়ের লোকজন পূজা উদযাপন করছেন। ২১ সেপ্টেম্বর মহালয়ার মধ্য দিয়ে পূজার আনুষ্ঠানিকতা শুরু হয়েছে। ষষ্ঠী পূজা অনুষ্ঠিত হবে ২৮ সেপ্টেম্বর এবং বিজয়া দশমী ২ অক্টোবর।

ঘোড়াঘাট থানার ওসি নাজমুল হক বলেন, প্রতিটি মন্ডপে পুলিশ ও আনসার সদস্য মোতায়েন থাকবে। পাশাপাশি কমিউনিটি পুলিশিং কার্যক্রমও জোরদার করা হয়েছে।উপজেলা নির্বাহী কর্মকর্তা রফিকুল ইসলাম বলেন, পূজাকে ঘিরে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। প্রতিটি মন্ডপে পুলিশ, আনসার ও স্বেচ্ছাসেবক টিম কাজ করবে। সিসিটিভি স্থাপনের নির্দেশ দেওয়া হয়েছে, যাতে উৎসব শান্তিপূর্ণ ও আনন্দঘন হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )