1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
ধানের শীষ প্রতীকে ভোট চেয়ে ডিমলায় জিয়া পরিষদের লিফলেট বিতরণ  | দৈনিক সকালের বাণী
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৪:৫৮ পূর্বাহ্ন

ধানের শীষ প্রতীকে ভোট চেয়ে ডিমলায় জিয়া পরিষদের লিফলেট বিতরণ 

ডিমলা (নীলফামারী) প্রতিনিধি
  • আপলোডের সময় : শুক্রবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৫০ জন দেখেছেন
আগামী জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ধানের শীষ প্রতীকে ভোট চেয়ে লিফলেট বিতরণ করেছেন নীলফামারীর ডিমলা উপজেলা জিয়া পরিষদের নেতৃত্ববৃন্দ। শুক্রবার(২৬ সেপ্টেম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত নীলফামারী-১ (ডোমার-ডিমলা)আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা বিএনপির সাবেক সভাপতি প্রকৌশলী শাহরিন ইসলাম চৌধুরী তুহিনের পক্ষে ডিমলা উপজেলা সদরের ব্যবসায়ী-পথচারিদের মাঝে এসব লিফলেট বিতরণ করা হয়।
লিফলেট বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন নীলফামারী জেলা জিয়া পরিষদের আহবায়ক ও জেলা বিএনপির উপদেষ্টা অধ্যাপক আবু সাদেক চৌধুরী লুলু।লিফলেট বিতরণে ডিমলা উপজেলা জিয়া পরিষদের আহবায়ক অধ্যক্ষ আব্দুল কাদের, যুগ্ন আহবায়ক জাহাঙ্গীর আলম,সেলিম জাহাঙ্গীর, আলাউদ্দীন,কামরুজ্জামান,অ্যাডভোকেট আসাদুজ্জামান রায়হান,রেজাউল কবীর,আলমগীর বাদশা,সদস্য স্বপনুজ্জামান, আব্দুল করিম ভুট্টুসহ জিয়া পরিষদের ইউনিয়ন প্রতিনিধিগন উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )