


দিনাজপুরের নবাবগঞ্জে বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্র ঘোষিত ৫ দফা দাবী আদায়ের লক্ষ্যে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার(২৬সেপ্টেম্বর) বিকালে জামায়াতে ইসলামী উপজেলা শাখার আয়োজনে ডাকবাংলা মোড় একাত্তর মঞ্চে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিশে সুরা সদস্য ও দিনাজপুর-৬ আসনের জামায়াতে ইসলামী মনোনিত সংসদ সদস্য প্রার্থী আনোয়ারুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির দক্ষিণ জেলা শাখার সভাপতি সাজেদুর রহমান সাজু।
সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা জামায়াতে ইসলামীর আমির নজরুল ইসলাম এবং সঞ্চালনা করেন উপজেলা সেক্রেটারি রেজাউল ইসলাম। বক্তারা কেন্দ্র ঘোষিত ৫ দফা দাবী দ্রত বাস্তবায়নের জন্য সরকারের প্রতি আহ্বান জানান।
সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এতে জামায়াতে ইসলামী ও অঙ্গসংগঠনের হাজার হাজার নেতাকর্মী অংশ নেন।