


আগামী ২ অক্টোবর পর্দা উঠবে এবারের নারী ওয়ানডে বিশ্বকাপের। এই মেগা আসরকে সামনে রেখে আনুষ্ঠানিক প্রস্তুতি ম্যাচ খেলার সুযোগ পাচ্ছে অংশগ্রহণকারী দলগুলো। তারই অংশ হিসেবে শ্রীলঙ্কা নারী দলের বিপক্ষে ম্যাচ খেলছে বাংলাদেশ নারী দল।
টপ অর্ডার ব্যাটাররা শক্ত ভিত গড়ে দিলেও সেখানে দাঁড়িয়ে ভালো ব্যাটিং করতে পারেননি মিডল অর্ডার ব্যাটাররা। পুরোপুরি ব্যর্থ ছিলেন সুবহানা মুস্তারি-স্বর্ণা আক্তাররা।আর ভালো শুরু পেয়েও ইনিংস বড় করতে পারেননি নিগার সুলতানা জ্যোতি। ৩০ বল খেলে এক ছক্কায় ২০ রান করেছেন বাংলাদেশ অধিনায়ক। তবে শেষদিকে ভালো ব্যাটিং করেছেন সুমাইয়া আক্তার ও ফাহিমা খাতুন। সুমাইয়া ৪২ বলে করেছেন ৩৮ রান। আর ফাহিমার ব্যাট থেকে এসেছে ৩৫ বলে ২৬ রান।