1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
নাগেশ্বরীতে ইউপি চেয়ারম্যানের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন | দৈনিক সকালের বাণী
বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৯:৫৮ অপরাহ্ন

নাগেশ্বরীতে ইউপি চেয়ারম্যানের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন

নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধি
  • আপলোডের সময় : শুক্রবার, ৩ অক্টোবর, ২০২৫
  • ১৭২ জন দেখেছেন

কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার রায়গঞ্জ ইউপি চেয়ারম্যান আরিফুজ্জামান দীপ মণ্ডলের উপর হামলা ও ছুরি দিয়ে আঘাত করে আহত করার প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন করেছে এলাকাবাসী। শুক্রবার বেলা ১১টায় কুড়িগ্রাম-ভূরুঙ্গামারী সড়কের রায়গঞ্জ বাজারে মানববন্ধনে সকল ইউপি সদস্য, ব্যবসায়ী ও ইউনিয়নের সহস্রাধিক সাধারণ মানুষসহ বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানরা অংশ নেন। এ সময় কালীগঞ্জ ইউপি চেয়ারম্যান রিয়াজুল ইসলাম, ইউপি সদস্য আব্দুল ওহাব সরকারসহ বিভিন্ন ইউপি চেয়ারম্যান, ব্যবসায়ী এবং ইউপি চেয়ারম্যান আরিফুজ্জামান দীপ মন্ডল বক্তব্য রাখেন।

 

পরে একটি বিক্ষোভ মিছিল বাজার এলাকা প্রদক্ষিণ করে। মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, মাদক ও অবৈধভাবে বালু উত্তোলনের প্রতিবাদ করায় বৃহস্পতিবার রাত আটটার দিকে রায়গঞ্জের চিহ্নিত একটি গ্রুপ চেয়ারম্যানের উপর হামলা চালায় এবং ছুরি দিয়ে আঘাত করে আহত করা হয়। ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবি করেন বক্তারা। এ সময় ইউপি চেয়ারম্যান দাবি করেন প্রথমে তার ছোট ভাইকে মারপিট করে আহত করে। ছোট ভাইকে উদ্ধার করতে গেলে রনি, খাইরুল, আরিফসহ কয়েকজন মিলে তার উপর হামলা করে ও ছুরিকাঘাতের চেষ্টা করে। এছাড়াও রনি পেছন দিক দিয়ে রড দিয়ে আঘাত করেছে বলেও অভিযোগ করেন তিনি। তবে এ ঘটনায় প্রতিপক্ষ গ্রুপের, রনি ও তার বাবা মজিবর রহমানসহ কয়েকজন আহত হয়ে হাসপাতালে ভর্তি রয়েছে বলে জানা গেছে।

এ ব্যাপারে নাগেশ্বরী থানার অফিসার ইনচার্জ রেজাউল করিম রেজা জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে এলাকাবাসী রনি ও খাইরুলকে আটক করে পুলিশে দেয়। পরে রনির মাথায় ও তার বাবা মজিবর রহমানের পায়ে আঘাতের চিহ্ন থাকায় তাদেরকে আহতাবস্থায় হাসপাতালে প্রেরণ করা হয়েছে। তারা এখন রংপুর মেডিকেল কলেজে চিকিৎসাধীন রয়েছে। এ এখন পর্যন্ত রনির পক্ষ একটি পক্ষ অভিযোগ দায়ের করেছে। চেয়ারম্যান পক্ষ অভিযোগ করলে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )