1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
ফুলবাড়ীতে ৯৫ পিস ইয়াবা ও ৩৮ হাজার টাকাসহ মাদক কারবারি গ্রেফতার | দৈনিক সকালের বাণী
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০১:০৩ অপরাহ্ন

ফুলবাড়ীতে ৯৫ পিস ইয়াবা ও ৩৮ হাজার টাকাসহ মাদক কারবারি গ্রেফতার

ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি
  • আপলোডের সময় : সোমবার, ৬ অক্টোবর, ২০২৫
  • ১২১ জন দেখেছেন
কুড়িগ্রামের ফুলবাড়ীতে থানা পুলিশ মাদক বিরোধী অভিযান চালিয়ে ৯৫ পিস ইয়াবা ও মাদক বিক্রির ৩৮ হাজার টাকাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত মাদক কারবারির বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে মামলা দায়ের করে সোমবার সকালে কুড়িগ্রাম কারাগারে প্রেরণ করেছে।
গ্রেফতাকৃত মাদক কারবারি শফিকুল ইসলাম শফু (৩৮)। তিনি ফুলবাড়ী উপজেলার কাশিপুর ইউনিয়নের ধর্মপুর উত্তরপাড়া এলাকার মৃত আবু বক্কর সিদ্দিকের ছেলে।
ফুলবাড়ী থানা পুলিশ জানায়, বরিবার (৫ অক্টোবর) রাত সাড়ে ১০ টার দিকে ফুলবাড়ী থানার পুলিশের একটি বিশেষ টিম গোপন সংবাদের ভিত্তিতে ফুলবাড়ী থানার পুলিশ মাদক কারবারি শফিকুল ইসলাম শফুর বসতবাড়ীতে অভিযান চালিয়ে ৯৫ পিস ইয়াবা, মাদক বিক্রির নগদ ৩৮ হাজার ৯৫ টাকা ও ২ টি মোবাইল ফোন উদ্ধার করা হয়। এ সময় পেশাদার মাদক কারবারি শফিকুল ইসলামকে হাতেনাতে গ্রেফতার করে থানায় নিয়ে আসা হয়।
এ ব্যাপারে ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) শওকত আলী সরকার বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেফতাকৃত মাদক কারবারির বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে কুড়িগ্রাম কারাগারে পাঠানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )