


আজ ১০ অক্টোবর দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার প্রাণকৃষ্ণপুর চড়ারহাটে ১৯৭১ সালে পাকহানাদার বাহিনী কর্তৃক নির্মম হত্যাযজ্ঞের ভয়ালদিন চড়ারহাট গণহত্যা দিবস। ১৯৭১ সালে সারা দেশে যখন পাকহানাদার বাহিনী নির্বিচারে চালিয়ে যাচ্ছিল নিরীহ বাঙ্গালীদের উপর হত্যাযজ্ঞ। তখন বাদ পড়েনি নবাবগঞ্জের নিরীহ বাঙ্গালীরাও।
উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক বীরমুক্তিযোদ্ধা দবিরুল ইসলাম বলেন- ১৯৭১ সালের ১০ অক্টোবর উপজেলার ৫নং পুটিমারা ইউনিয়নের প্রাণকৃষ্ণপুর (চড়ারহাট) এলাকার প্রায় শতাধীক নিরহ বাঙ্গালী পুরুষকে পাকবাহিনী সারিবদ্ধ করে গুলি করে হত্যাযজ্ঞ চালায়।
প্রতিবছর এই দিনে উপজেলা প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ সহ সহ বিভিন্ন সিামাজিক সংগঠন ঐ দিনে বদ্ধভুমিতে শহীদের প্রতি শ্রুদ্ধা নিবেদন, শহীদদের স্মরন সভা ও রুহের মাগফেরাত কামনা করে দোয়া মাহফিলের আয়োজন করে থাকে।