


দিনাজপুরের নবাবগঞ্জে বাংলাদেশ জামায়াতে ইসলামী ৮নং মাহমুদপুর ইউনিয়ন শাখার উদ্যোগে এক কর্মী ও সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে মোগরপাড়া ডিগ্রি কলেজ প্রাঙ্গণে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে ৮নং মাহমুদপুর ইউনিয়ন শাখার আমির নূরননবীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও দিনাজপুর জেলা আমির অধ্যাপক মো. আনিসুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সেক্রেটারি মুহাদ্দিস ড. এনামুল হক, সহকারী সেক্রেটারি সাইদুর ইসলাম সৈকত, নবাবগঞ্জ উপজেলা জামায়াতের আমির নজরুল ইসলাম ও সেক্রেটারি রেজাউল ইসলাম। এছাড়াও কর্মপরিষদের সদস্য আব্দুর রহিমসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।