1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
বোচাগঞ্জে কবরস্থানে কঙ্কাল চুরির গুঞ্জন পরিদর্শনে প্রশাসন | দৈনিক সকালের বাণী
সোমবার, ০৮ জুন ২০২৬, ০২:০৭ পূর্বাহ্ন

বোচাগঞ্জে কবরস্থানে কঙ্কাল চুরির গুঞ্জন পরিদর্শনে প্রশাসন

বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিপ
  • আপলোডের সময় : শনিবার, ১৮ অক্টোবর, ২০২৫
  • ১৬৮ জন দেখেছেন

দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলায় কবর থেকে কঙ্কাল চুরির গুঞ্জন ছড়িয়ে পড়েছে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।ঘটনাটি ঘটে উপজেলার ১নং নাফানগর ইউনিয়নের সেনিহারী কহতা কবরস্থানে।

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার (১৭ অক্টোবর) দুপুর থেকে এলাকায় কানাঘুষা শুরু হয় যে, কবরস্থানের কয়েকটি কবর খোঁড়া হয়েছে। পরদিন শনিবার (১৮ অক্টোবর) সকালে এলাকাবাসী কবরস্থানে গিয়ে দেখে, পাঁচটি কবরের মাটি খুঁড়ে ছোট ছোট গর্ত করা হয়েছে।

এতে এলাকাবাসীর মধ্যে আতঙ্ক ও ক্ষোভ দেখা দেয়। খবর পেয়ে বোচাগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।

বোচাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান জাহিদ সরকার জানান, আমরা খবর পেয়ে ঘটনাস্থলে গিয়েছিলাম। এটি আপাতত একটি গুঞ্জন বলে মনে হচ্ছে। প্রাথমিকভাবে ধারণা করছি, কোনো শিয়াল বা বন্যপ্রাণীর কাজ হতে পারে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মারুফ হাসান বলেন,এলাকাটি নির্জন অঞ্চলে অবস্থিত। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বন্যপ্রাণীর কারণে এমনটি হতে পারে।

স্থানীয়দের দাবি, ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে প্রশাসনের সঠিক তদন্ত প্রয়োজন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )