1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
বাসে কথা কাটাকাটির জেরে হাতাহাতি, সাময়িক বহিষ্কার ১ শিবিরকর্মী | দৈনিক সকালের বাণী
সোমবার, ০৪ মে ২০২৬, ০৩:২৭ অপরাহ্ন

বাসে কথা কাটাকাটির জেরে হাতাহাতি, সাময়িক বহিষ্কার ১ শিবিরকর্মী

হাবিপ্রবি প্রতিনিধি
  • আপলোডের সময় : সোমবার, ২০ অক্টোবর, ২০২৫
  • ১১৮ জন দেখেছেন
oplus_2

হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বাসে কথা কাটাকাটির জেরে শিক্ষার্থীদের দুইটি পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে এক শিবিরকর্মীকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে, রবিবার রাত নয়টার বাসে শহর থেকে ক্যাম্পাসে আসার পথে বাসের মধ্যে হাবিপ্রবি শাখা ছাত্রশিবিরের রাজনীতির সাথে যুক্ত আনসারুল নামের এক শিক্ষার্থী জুনিয়র কয়েকজন শিক্ষার্থীকে আস্তে কথা বলতে বলেন। এতে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়।

এরপর বাস ক্যাম্পাসে আসলে বাস থেকে নামার পর দুই পক্ষের মধ্যে আবারও কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে তা হাতাহাতিতে রূপ নেয়। এ সময় আনসারুলের বিপক্ষে ছুরিকাঘাতে আহত করার অভিযোগ তোলেন ভুক্তভোগী ৩ শিক্ষার্থী। এ বিষয়ে প্রত্যক্ষদর্শী জয় আহমেদ নামের এক শিক্ষার্থী বলেন, আমি বাস থেকে নেমে এক পর্যায়ে দেখি আমার এক ছোট ভাইকে একজন ধাক্কাধাক্কি করছে। আমি তার কাছে গেলে দেখি ওই ব্যক্তির হাতে ছুরি এবং এলোপাথাড়ি ছুড়ি চালাচ্ছে। এসময় আমিও ছুরিকাঘাতে আঘাতপ্রাপ্ত হই। এরপর ক্যাম্পাসে শিবিরের সাথে জড়িত কয়েকজন আসে এবং সন্ত্রাসী কর্মকাণ্ড চালায়। যে অভিযুক্ত তার পক্ষেই শিবির অবস্থান নেয়ার চেষ্টা করে এবং আহত শিক্ষার্থীদেরকে দোষারোপ করে।

অভিযুক্ত শিক্ষার্থী আনসারুলের সাথে যোগাযোগ করলে তিনি বলেন, রাতে বাসে করে আসার সময় কয়েকজন শিক্ষার্থী বাসের মধ্যে উচ্চস্বরে কথা বলে। তখন একজন সিনিয়র ভাই তাদেরকে আস্তে কথা বলতে বলেন। এ সময় তাদের মধ্যে একজন ওই সিনিয়র শিক্ষার্থীর সাথে উচ্চস্বরে কথা বলায় আমি তাকে এভাবে কথা বলতে নিষেধ করি। এরপর ওই ছেলে কয়েকজনকে ফোন করে এবং ক্যাম্পাসের বাসস্ট্যান্ডে নামার পর ১০-১২ জনকে জড়ো হয়ে থাকতে দেখি।

এরপর তারা আমাকে ধরে মারধর করে। আমাকে মারধর করায় আমি প্রতিবাদ করি এবং এর প্রেক্ষিতে হয়তো কেউ হাতে আঘাত পেয়ে থাকতে পারে এটা আমি জানিনা। আমার কাছে ছুড়ি বা অন্য কোনকিছু ছিলোনা।
এ ঘটনার বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. শামসুজ্জোহা বলেন, যে শিক্ষার্থীর নামে অভিযোগ তাকে আমরা সাময়িকভাবে বহিষ্কার করেছি এবং তদন্ত কমিটি গঠনের মাধ্যমে সুষ্ঠু তদন্ত সাপেক্ষে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )