1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
খুলনায় প্রতারণার অভিযোগে সাচ্চু কাজী গ্রেপ্তার | দৈনিক সকালের বাণী
শনিবার, ২৭ জুন ২০২৬, ০৪:৩১ পূর্বাহ্ন

খুলনায় প্রতারণার অভিযোগে সাচ্চু কাজী গ্রেপ্তার

খুলনা অফিস
  • আপলোডের সময় : বুধবার, ২২ অক্টোবর, ২০২৫
  • ২৪৪ জন দেখেছেন

খুলনায় একটি বিবাহের ঘটনা নিয়ে প্রতারণার অভিযোগে সাচ্চু কাজীকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (২১ অক্টোবর) বিকেল সাড়ে ৪টার দিকে নগরীর সোসাইটি সিনেমা হলের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়। সাচ্চু কাজী শহীদুল্লাহ কাজীর ছেলে এবং নগরীর বাগমারা এলাকার বাসিন্দা।

এ বিষয়ে খুলনা থানার এসআই আব্দুল হাই জানিয়েছেন, দুই বছর আগে পূর্ব বণিয়াখামার এলাকার বাসিন্দা হিরামনির সাথে সোনাডাঙ্গা থানার নজিরঘাট এলাকার বাসিন্দা শাহীনুর ইসলাম সুমনের ছেলে সাফওয়ান হোসেন সাইদের বিবাহ হয়। এই বিবাহের কাজী ছিলেন সাচ্চু কাজী। তবে বিবাহের পর মেয়ের পরিবার কাজীর কাছে গিয়ে কাগজপত্র চাইলে তিনি তা দিতে পারেননি এবং মুড়িবইয়ে সই হলেও রেজিস্ট্রি বইয়ে তাদের সই নেই। মেয়ের পরিবার এটি প্রতারণা মনে করে আদালতে মামলা করেন।

এ ঘটনায় ২৫ সেপ্টেম্বর আদালতে ৬ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরো ৪-৫ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন হিরামনি। সাচ্চু কাজী এ মামলার ৬ নম্বর আসামি। আদালত মামলাটি গ্রহণ করার নির্দেশ দেয় এবং পরবর্তীতে থানায় মামলা নং ৩৩ হিসাবে রেকর্ড করা হয়।
এসআই আব্দুল হাই আরও জানান, সাচ্চু কাজীর বিরুদ্ধে এ ধরনের আরও অভিযোগ রয়েছে। তিনি বহু বিবাহের হোতা হিসেবে পরিচিত। তাকে গ্রেপ্তার করা হয়েছে এবং আগামীকাল তাকে আদালতে প্রেরণ করা হবে, যেখানে আদালত তার ব্যাপারে সিদ্ধান্ত নেবেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )