1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
রংপুরে প্যানেল চেয়ারম্যানের ইয়াবা সেবনের ভিডিও ভাইরাল | দৈনিক সকালের বাণী
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৯:১৮ পূর্বাহ্ন

রংপুরে প্যানেল চেয়ারম্যানের ইয়াবা সেবনের ভিডিও ভাইরাল

নিজস্ব প্রতিবেদক
  • আপলোডের সময় : রবিবার, ২৬ অক্টোবর, ২০২৫
  • ২৬১ জন দেখেছেন

রংপুর সদর উপজেলার সদ্যপুষ্করিনী ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ও ইউপি সদস্য আনোয়ারুল ইসলামের ইয়াবা সেবনের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে (ভাইরাল) ছড়িয়ে পড়েছে। রবিবার (২৬ অক্টোবর) সকালে ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তা নিয়ে সমালোচনার সৃষ্টি হয়।

আনোয়ারুল ইসলামে সদ্যপুষ্করিনী ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান ও ১ নাম্বার ওয়ার্ডের সদস্য। ছড়িয়ে পড়া ১২ সেকেন্ডের ভিডিওতে দেখা যায়, একটি কক্ষে আনোয়ারুল ইসলাম একজন ব্যাক্তির সঙ্গে বসে ইয়াবা সেবন করছেন। ভিডিওটি ফেসবুকে ছড়িয়ে পড়লে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক স্থানীয় ব্যক্তি জানান, আনোয়ারুল ইসলাম দীর্ঘদিন ধরে ইয়াবা সেবন ও মাদক কারবারের সঙ্গে জড়িত। তাকে দ্রুত আইনের আওতায় এনে বিচারের দাবি জানিয়েছে স্থানীয়রা।

এ বিষয়ে জানতে ইউপি সদস্য আনোয়ারুল ইসলামের মোবাইল নম্বরে কল করা হলেও সংযোগ বন্ধ পাওয়া যায়। সদ্যপুষ্করিনী ইউনিয়ন পরিষদের প্রশাসক আইনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, সকালে ভিডিওটি দেখেছি। তদন্ত করে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে। রংপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাইফুল ইসলাম বলেন, ভিডিওটি দেখেছি। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )