1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
নাগেশ্বরীতে চোরাকারবারিদের হামলায় চার বিজিবি সদস্য আহত: থানায় মামলা | দৈনিক সকালের বাণী
বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৮:১৬ অপরাহ্ন

নাগেশ্বরীতে চোরাকারবারিদের হামলায় চার বিজিবি সদস্য আহত: থানায় মামলা

নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধি
  • আপলোডের সময় : রবিবার, ২৬ অক্টোবর, ২০২৫
  • ১৪১ জন দেখেছেন

কুড়িগ্রামের কচাকাটায় টহলরত বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যদের ওপর চোরাকারবারিদের হামলার ঘটনা ঘটেছে। এতে চারজন বিজিবি সদস্য আহত হন। গত শনিবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে নারায়ণপুর ইউনিয়নের পূর্ব পাখি উড়াচর এলাকায় এ ঘটনা ঘটে। এ হামলার ঘটনায় ৩৭জনকে অভিযুক্ত করে রবিবার সন্ধ্যায় কচাকাটা থানায় এজার করে বিজিবি।

বিজিবির এজাহার সুত্রে জানা যায়, শনিবার বিকেল ৫টার দিকে পাখি উড়াচর বিজিবি ক্যাম্পের সদস্যরা ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে ফেরার পথে জানতে পারেন বেশকিছু চোরাকারবারি মালামাল ভারত থেকে বাংলাদেশে আনার জন্য ভারতে প্রবেশের প্রস্তুতি নিচ্ছে। খবর পেয়ে বিজিবি টহলদল ঘটনাস্থলে গিয়ে তাদের বাড়ি ফিরে যেতে নির্দেশ দেয়।

এসময় তার ওই স্থান থেকে চলে যায়। পরে বিজিবি সদস্যরা ক্যাম্পে ফেরার পথে পূর্ব পাখিউড়া চর গ্রামে ৩০- ৪০জন চোরাকারবারি বিজিবির উপর হামলা করে। এসময় তারা সরকারি অস্ত্র ছিনিয়ে নেওয়ারও চেষ্টা করে। আত্মরক্ষার্থে বিজিবি সদস্যরা পাঁচ রাউন্ড ফাঁকা গুলি ছোড়েন। এতে হামলাকারীরা পালিয়ে যায়। আহতরা বিজিবি সদস্যরা হলেন সুবেদার মো. আব্দুল আলীম, ল্যান্স নায়েক মো. মমিনুল ইসলাম, সিপাহি আল মামুন ও সিপাহি মো. শিহাব।

তাঁদের নাগেশ্বরী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। অভিযুক্ত চোরাকারীদের মধ্যে রয়েছেন জাহাঙ্গীর আলম, হাসেন আলী, হোসেন আলী, হেলাল আহমেদ, নজরুল ইসলাম, মাসুদ, মোস্তফা আলী, আজিজুল ইসলাম, আজিজুল ইসলাম-২ মোতালেব, রেজাউল ইসলাম, শাহ আলম, হেলাল উদ্দিন, রেজাউল ইসলাম, এরশাদ আলী, আব্দুল মজিদ, হোসেন আলী, আব্দুল কাদের, মোজাম্মেল হক ও ময়েজ আলী।কচাকাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (এআই অতিরিক্ত দায়িত্ব) মো. ইব্রাহীম আলী বলেন, হামলার ঘটনায় বিজিবি ৩৭ জনকে আসামি করে একটি এজার করেছে। বিষয়টি মামলার প্রক্রিয়াধীন রয়েছে।

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )