1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
পীরগঞ্জে শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করলেন নবাগত ইউএনও | দৈনিক সকালের বাণী
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৯:৩৫ পূর্বাহ্ন

পীরগঞ্জে শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করলেন নবাগত ইউএনও

পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধি
  • আপলোডের সময় : সোমবার, ২৭ অক্টোবর, ২০২৫
  • ১৭৫ জন দেখেছেন

রংপুরের পীরগঞ্জে শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করলেন নবাগত ইউএনও পপি খাতুন। সোমবার দুপুরে তিনি উপজেলার মদনখালী ইউনিয়নের বাবনপুর গ্রামে জুলাই আন্দোলনের প্রথম শহীদ, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শহীদ আবু সাঈদের কবর জিয়ারত শেষে তার পরিবারের সদস্যদের সাথে দেখা করেন।

 

এসময় শহীদ আবু সাঈদের পিতা মকবুল হোসেন ও বড় ভাই রমজান আলী ইউএনও পপি খাতুনকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। সেখানে উপস্থিত ছিলেন মদনখালী ইউনিয়নের চেয়ারম্যান নুর মোহাম্মদ মঞ্জু। ইউএনও পপি খাতুন আবু সাঈদের পরিবারের সদস্যদের সাথে কুশল বিনিময়ের পরে তাদেরকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন তিনি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )