


কুড়িগ্রামের ফুলবাড়ীতে উপজেলা ডেকোরেটর এন্ড সাউন্ড সিস্টেম মালিক সমিতির উদ্যোগে এক বিশাল মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সাংস্কৃতিক অনুষ্ঠান দেখতে দূর-দূরান্ত থেকে হাজার হাজার দর্শকদের উপস্থিতিতে অনুষ্ঠানস্থল যেন জনসমুদ্রের রুপ নেয়। অনুষ্ঠানটি রাত ১০ টা থেকে রাত সাড়ে ১২ টা পর্যন্ত অত্যান্ত আনন্দঘন পরিবেশে হাজার হাজার দর্শক সাংস্কৃতিক অনুষ্ঠানে অতিথি শিল্পীদের গান পরিবেশন ও নৃত্য দেখে উচ্ছ্বাস প্রকাশ করেছেন।
ফুলবাড়ী মডেল জসিমিয়া সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে রাত ৯ টায উপজেলা ডেকোরেটর এন্ড সাউন্ড সিস্টেম মালিক সমিতির আয়োজনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বিশিষ্ট ব্যবসায়ী আমজাদ হোসেন (কাচু) প্রামাণিকের সভাপতিত্বে ও উপজেলা ডেকোরেটর এন্ড সাউন্ড সিস্টেম মালিক সমিতির সাধারণ সম্পাদক আবু হান্নানের সঞ্চালনায় বক্তব্য রাখেন, প্রধান অতিথি জেলা বিএনপির সদস্য সচিব সোহেল হোসনাইন কায়কোবাদ। এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য জেলা ছাত্রদলের সভাপতি আমিমুল এহছান, সাধারণ সম্পাদক হাসান যোবায়ের হিমেল, উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি মো. লোকমান হোসেন , সাবেক সাধারণ সম্পাদক আব্দুল মান্নান মুকুল, সাবেক ছাত্রদল ও যুবদল সামছুজ্জামান হাসু ও উপজেলা ডেকোরেটর এন্ড সাউন্ড সিস্টেম মালিক সমিতির সভাপতি মো. আশরাফুল ইসলাম প্রমূখ।
এ সময় উপজেলা যুবদল ও ছাত্রদলসহ বিভিন্ন ইউনিয়নের বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী উপস্থিত ছিলেন। আলোচনাসভা শেষে রাত ১০ টায় শুরু হয় মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান। এর আগে উপজেলা ডেকোরেটর এন্ড সাউন্ড সিস্টেম মালিক সমিতির আয়োজনে সন্ধ্যা ৭ থেকে উপজেলার ৬ ইউনিয়নের ডেকোরেটর এন্ড সাউন্ড সিস্টেম মালিকদের মধ্যে এক মিলন মেলা অনুষ্ঠিত হয়।