
কুড়িগ্রামের ফুলবাড়ীতে ২ হাজার ৮৭৫ জন কৃষকদের মাঝে বিনামূল্যে সার-বীজ বিতরণ করা হয়েছে। বুধবার সকালে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রেহেনুমা তারান্নুম কৃষি চত্বরে কৃষকদের সার ও বীজ বিতরণের শুভ উদ্ধোধন করেন। এ সময় উপজেলা কৃষি কর্মকর্তা মোছা: নিলুফা ইয়াছমিন, উপসহকারী কৃষি কর্মকর্তা আবু হোসেন, ফিরোজ, আশরাফুল হক, লাইজু বেগম সহ অনেকেই উপস্থিত ছিলেন।
উপজেলা কৃষি কর্মকর্তা মোছা. নিলুফা ইয়াছমিন জানান চলতি অর্থ বছরে রবি মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় গম, সরিষা, সূর্যমুখী (উফশি), সূর্যমুখী (হাইব্রিড), চিনাবাদাম, পেঁয়াজ, মুগ, মসুর, খেসারি ও অড়হড় ফসলের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক ২ হাজার ৮৭৫ জন কৃষকদের মাঝে বিনামূল্যে সার-
বীজ বিতরণ করা হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রেহেনুমা তারান্নুম জানান, সরকার কৃষকদের বিনামূল্যে সার ও বীজ দিচ্ছেন সেগুলোকে সঠিকভাবে কাজে লাগিয়ে ফসলের উৎপাদন বাড়াতে হবে।
Related