


কুড়িগ্রামের রৌমারীতে ১০ ফুট দুই ইঞ্চি উচ্চতার গাঁজার গাছসহ হাফিজুর রহমান (৩৯) নামের এক যুবক আটককে আটক করেছে পুলিশ। মঙ্গলবার মধ্যরাতে উপজেলার চরশৌলমারী ইউনিয়নের ফুলকার চর এলাকা থেকে তাকে আটক করা হয়।
আটক হাফিজুর রহমান উপজেলার চরশৌলমারী ইউনিয়নের ফুলকার চর এলাকার ইউনুস আলীর ছেলে। বুধবার দুপুরে বিষয়টি নিশ্চিত করে রৌমারী থানার ওসি সেলিম মালিক জানান, মঙ্গলবার মধ্যরাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার চরশৌলমারী ইউনিয়নের ফুলকার চর এলাকায় অভিযান চালায় পুলিশ। এ সময় নিজ বাড়িতে থাকা ১০ ফুট দুই ইঞ্চি উচ্চতার গাঁজার গাছ উদ্ধারসহ হাফিজুর রহমানকে (৩৯) আটক করা হয়। বুধবার তাকে কুড়িগ্রাম জেলহাজতে পাঠানো হয়েছে।