1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
ঘোড়াঘাটে যুবকের রহস্যজনক মৃত্যু, লাশ উদ্ধার  | দৈনিক সকালের বাণী
সোমবার, ০৪ মে ২০২৬, ১২:১৯ অপরাহ্ন

ঘোড়াঘাটে যুবকের রহস্যজনক মৃত্যু, লাশ উদ্ধার 

ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ৬ নভেম্বর, ২০২৫
  • ১৪৬ জন দেখেছেন
নিহত
নিহত
দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার ২নং পালশা ইউনিয়নের ৮নং ওয়ার্ড ধাওয়া মাঝিয়ান রুপসী পাড়া এলাকায় সালমান হোসেন স্বাধীন (২০) নামের এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। স্বাধীন একই এলাকার আশরাফুল ইসলামের ছেলে।
বৃহস্পতিবার (৬ নভেম্বর) সকাল ১১টায় পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। এর আগে বুধবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে নিজ বাড়ির ঘরের কোণে স্বাধীন’র লাশ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য দিনাজপুর মেডিকেল কলেজ ও হাসপাতালের মর্গে পাঠায়।
স্থানীয় সূত্রে জানা গেছে, এলাকায় একটি বাউলগানের অনুষ্ঠান শেষে স্বাধীনের ছোট ভাই পারভেজ বাড়ির দরজায় এসে ডাকাডাকি করলে তার পিতা আশরাফুল ইসলাম অপরদিকের ছোট দরজা দিয়ে ভিতরে আসতে বলে। তার ছোট বাড়ির ঘরের কোণে গিয়ে তার লাশ পরে থাকতে দেখে চিৎকার করলে আশেপাশের লোকজন তাকে উদ্ধার করে বাড়িতে নিয়ে গেলে তাকে মৃত অবস্থায় পাওয়া যায়।
স্থানীয় ইউপি সদস্য সোহরাব হোসেন বুলবুল বলেন, “বুধবার দিবাগত রাতে এলাকায় একটি বাউলগানের অনুষ্ঠান ছিল। সেখানে স্বাধীন নাচগান করছিল এবং নেশাজাতীয় কিছু পান করেছিল বলে শুনেছি। পরে রাতেই তার লাশ ঘরের কোণে পড়ে থাকতে দেখা যায়।”
এ বিষয়ে ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক জানান, লাশ নিয়ে একটু সন্দেহ আছে। প্রাথমিকভাবে জিডি মূলে লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। মৃত্যুর সঠিক কারণ জানতে ময়নাতদন্তের রিপোর্টের অপেক্ষা করা হচ্ছে। তদন্তের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )