1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
ফুলবাড়ীতে বর্ণাঢ্য আয়োজনে সাতদিন ব্যাপী রাসযাত্রা শুরু | দৈনিক সকালের বাণী
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০১:০৪ অপরাহ্ন

ফুলবাড়ীতে বর্ণাঢ্য আয়োজনে সাতদিন ব্যাপী রাসযাত্রা শুরু

ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ৬ নভেম্বর, ২০২৫
  • ২১০ জন দেখেছেন
কুড়িগ্রামের ফুলবাড়ীতে বর্ণাঢ্য আয়োজনে সাতদিন ব্যাপী ভগবান শ্রীকৃষ্ণের রাসযাত্রা উৎসবের শুভ উদ্ধোধণের মধ্য দিয়ে শুরু হয়েছে। বুধবার (৫ নভেম্বর) রাত ৯টায় উপজেলার গোরকমন্ডল এলাকায় শ্রী শ্রী রাধাগোবিন্দ সার্বজনীন মন্দির প্রাঙ্গনে মঙ্গল প্রদীপ প্রজ্জলন জ্বালানি সাতদিন ব্যাপী রাসযাত্রা অনুষ্ঠানের শুভ উদ্ধোধন করেন অনুষ্ঠানটির উদ্বোধক সৌরেন্দ্র চন্দ্র গোস্বামী ও প্রধান অতিথি বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের ফুলবাড়ী উপজেলা শাখার সভাপতি কার্তিক চন্দ্র রায়।
উদ্বোধন শেষে সাতদিন ব্যাপী রাসযাত্রা উদযাপন পর্ষদের সভাপতি গৌরাঙ্গ চন্দ্র বিশ্বাসের সভাপতিত্বে ভাগবত আলোচনা সভা বক্তব্য রাখেন অনুষ্ঠানের প্রধান অতিথি বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের ফুলবাড়ী উপজেলা শাখার সভাপতি কার্তিক চন্দ্র রায়, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের ফুলবাড়ী উপজেলা শাখার সভাপতি সুনীল চন্দ্র রায়, আমন্ত্রিত অতিথি প্রভাষক শংকর কুমার সেন।
এ সময় অনুষ্ঠানটির প্রধান পৃষ্ঠপোষক গোরকমন্ডল ওয়ার্ডের ইউপি সদস্য শ্যামল চন্দ্র মন্ডল, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান, ঐক্য পরিষদ ফুলবাড়ী উপজেলা শাখার সাধারণ সম্পাদক অনীল চন্দ্র রায়, আন্তঃ উপজেলা মহা নামযজ্ঞের সভাপতি শুশীল চন্দ্র রায়, আমন্ত্রিত অতিথি সহকারী শিক্ষক হৃষিকেশ চন্দ্র ভোলা, অতুল চন্দ্র রায় উক্ত অনুষ্ঠানের সহসভাপতি বসন্ত কুমার বর্মন (সাধু), সাধারণ সম্পাদক তপন চন্দ্র বিশ্বাস, কোষাধ্যক্ষ কর্ণধর সরকার, সহ কোষাধ্যক্ষ বাবলু বিশ্বাস ও বংক বিশ্বাস সহ অনেকেই উপস্থিত ছিলেন। আলোচনা শেষে স্থানীয় ও অতিথি শিল্পীদের নিয়ে ভজনসঙ্গীত পরিবেশন করা হয়।
অনুষ্ঠানের সভাপতি গৌরাঙ্গ বিশ্বাস ও সাধারণ সম্পাদক তপন চন্দ্র বিশ্বাস জানান, সাতদিন ব্যাপী  রাসযাত্রা উপলক্ষ্যে ভাগবত আলোচনা, ভজন কীর্ত্তণ ও মহানামযজ্ঞানুষ্ঠান ও লীলা কীর্তন  অনুষ্ঠিত হবে। তারা আরও জানান এই সাতদিন ব্যাপী অনুষ্ঠানে ফুলবাড়ী থানার পুলিশ ও গ্রাম পুলিশ সার্বক্ষণিক দায়িত্ব পালন করছে। সেই সাথে গোরকমন্ডল ক্যাম্পের বিজিবি সদস্যরা সৃষ্টি রাখছেন।
ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) শওকত আলী সরকার জানান সাতদিন ব্যাপী রাস উৎসবের প্রথম দিন উৎসব প্রাঙ্গনে পরিদর্শন করা হয়েছে।  আমাদের পুলিশ সদস্য ও গ্রাম পুলিশ সদস্যরা সার্বক্ষণিক দায়িত্ব পালন করবে। আশাকরি অত্যন্ত উৎসব মূখর পরিবেশর রাস উৎসব অনুষ্ঠিত হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )