1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
দিনাজপুর জেলা বিএনপির কচিরের দলীয় পদের স্থগিতাদেশ প্রত্যাহার | দৈনিক সকালের বাণী
সোমবার, ০৪ মে ২০২৬, ১২:২০ অপরাহ্ন

দিনাজপুর জেলা বিএনপির কচিরের দলীয় পদের স্থগিতাদেশ প্রত্যাহার

দিনাজপুর অফিস
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ৬ নভেম্বর, ২০২৫
  • ১৭১ জন দেখেছেন

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি দিনাজপুর জেলা শাখার সাধারণ সম্পাদক বখতিয়ার আহমেদ কচির দলীয় পদের নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়েছে। বৃহস্পতিবার বিএনপি’র সিনিয়র যুগ্ম মহাসচিব এ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

ওই চিঠিতে উল্লেখ করা হয়, “ইতোপূর্বে দিনাজপুর জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক বখতিয়ার আহমেদ কচির দলীয় পদ স্থগিত করা হয়েছিল। তার সেই স্থগিতাদেশ প্রত্যাহার করা হয়েছে। তিনি এখন থেকে দিনাজপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক হিসেবে বহাল থাকবেন।”

উল্লেখ্য, চলতি বছরের ২ ফেব্রুয়ারি বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব এ্যাডভোকেট রুহুল কবির রেজভী স্বাক্ষরিত এক পত্রে বখতিয়ার আহমেদ কচির সাধারণ সম্পাদকের পদ স্থগিত করা হয়েছিল। একই পত্রে জেলা বিএনপি’র যুগ্ম সাধারণ সম্পাদক মুরাদ আহমেদকে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব দেওয়া হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )