


দিনাজপুরের নবাবগঞ্জে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে উপজেলার সকল বর্তমান ও সাবেক জনপ্রতিনিধি, বীরমুক্তিযোদ্ধা, অবসরপ্রাপ্ত পুলিশ,ও সামরিক বাহিনীর সদস্য, সুধীজনদের সাথে প্রধান অতিথি হিসেবে মতবিনিময় করেছেন দিনাজপুর-৬ আসনে বিএনপির মনোনীত এমপি প্রার্থী ও বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেন।
বৃহস্পতিবার দুপুরে নবাবগঞ্জ ডিগ্রি কলেজ মাঠে উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি তরিকুল ইসলামের সভাপতিত্বে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। জেলা বিএনপির উপদেষ্টা নজরুল ইসলাম ফতেহ, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ইকবাল হোসেন উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদের বর্তমান ও সাবেক চেয়ারম্যান, ইউ,পি সদস্য বীরমুক্তিযোদ্ধা ও সুধীজন সভায় বক্তব্য দেন।
প্রধান অতিথি তার বক্তব্যে “ একটি দুর্নীতি ও বৈষম্য মুক্ত বাংলাদেশ গড়তে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানান।