1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
হাবিপ্রবির ছাত্রীসংস্থার ১২ দফা দাবিতে স্মারকলিপি | দৈনিক সকালের বাণী
সোমবার, ০৪ মে ২০২৬, ১২:২০ অপরাহ্ন

হাবিপ্রবির ছাত্রীসংস্থার ১২ দফা দাবিতে স্মারকলিপি

হাবিপ্রবি প্রতিনিধি
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ৬ নভেম্বর, ২০২৫
  • ২০৯ জন দেখেছেন

হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) কমনরুম, বিশ্রামাগার ও নারী শিক্ষার্থীদের নিরাপদ পরিবেশ নিশ্চিতসহ ১২ দাবিতে ভিসি বরাবর স্মারকলিপি দিয়েছে ছাত্রী সংস্থা হাবিপ্রবি শাখা। বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪ টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে উপাচার্যের পিএস মহিউদ্দিন আহমেদের হাতে তারা এই স্মারকলিপি প্রদান করেন। এসময় উপস্থিত ছিলেন ছাত্রী সংস্থা হাবিপ্রবি শাখার সভানেত্রী মোছা. আয়মোনা মনাসহ বিশ্ববিদ্যালয় শাখার অন্যান্য নেত্রীবৃন্দ।

স্মারকলিপিতে তারা একাডেমিক ভবনে নারী শিক্ষার্থীদের জন্য কমনরুমের ব্যবস্থা করা এবং ব্রেস্ট ফিডিং কর্নার স্থাপন, একাডেমিক বিল্ডিং ১ ও কাজী নজরুল ইসলাম একাডেমিক বিল্ডিংয়ে নামাজের স্থান পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা, ড. কুদরত-এ-খুদা একাডেমিক বিল্ডিং এর ৩য় ও ৬ষ্ঠ তলায় মেয়েদের জন্য নামাজ রুম ও অযুর ব্যবস্থা করা, টিএসসি সপ্তাহে ৭ দিন চালু রাখা এবং চেয়ার টেবিলের সংকট নিরসনের ব্যবস্থা গ্রহণসহ ১২ দফা দাবি জানান। স্মারকলিপি হস্তান্তর শেষে সভানেত্রী আয়মোনা মনা বলেন, বিশ্ববিদ্যালয়ে নারী শিক্ষার্থীদের জন্য পর্যাপ্ত সুযোগ-সুবিধা নেই।

আমরা চাই একটি নিরাপদ, সহনশীল ও অংশগ্রহণমূলক ক্যাম্পাস। এজন্যই প্রশাসনের প্রতি আমাদের দাবি— কমনরুম স্থাপন, ছাত্রীদের বিশ্রামাগার, স্বাস্থ্যসেবা কেন্দ্র ও নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা। আমরা আশা করি, প্রশাসন দ্রুত পদক্ষেপ নিয়ে এসব সমস্যা সমাধানে কার্যকর উদ্যোগ নেবে। নারী শিক্ষার্থীদের উন্নয়ন ও নেতৃত্ব বিকাশে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সহযোগিতা একান্ত প্রয়োজন।

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )