1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
ফুলবাড়ীতে বিপ্লব ও সংহতি দিবস উদযাপন উপলক্ষে র‌্যালি-আলোচনা সভা | দৈনিক সকালের বাণী
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪২ পূর্বাহ্ন

ফুলবাড়ীতে বিপ্লব ও সংহতি দিবস উদযাপন উপলক্ষে র‌্যালি-আলোচনা সভা

ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি
  • আপলোডের সময় : শুক্রবার, ৭ নভেম্বর, ২০২৫
  • ১৬৩ জন দেখেছেন

কুড়িগ্রামের ফুলবাড়ীতে ঐতিহাসিক ৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস উদযাপন উপলক্ষে রেলি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। দিবসটি উদযাপন উপলক্ষে শুক্রবার সকাল ১১টায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ফুলবাড়ী উপজেলা শাখার উদ্যোগে নেতাকর্মীদের এক বিশাল রেলি উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

পরে কাচারী মাঠ বটতলায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি লোকমান হোসেন সরকারের সভাপতিত্বে এবং সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আরাবুর রহমান পাশার সঞ্চালনায় আলোচনা সভায় ফুলবাড়ী উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল মান্নান মুকুল,ফুলবাড়ী সদর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোজাম্মেল হক মাষ্টার, শিমুলবাড়ী ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ইকবাল হোসেন রুকু, উপজেলা যুবদলের আহ্বায়ক আব্দুল খালেক, সদস্য সচিব অপুর্ব লাল সেন, উপজেলা ছাত্রদলের আহবায়ক রেজাউল ইসলাম রেজা বক্তব্য রাখেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )