


দিনাজপুরের নবাবগঞ্জে দিনাজপুর-৬ আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামি মনোনীত এমপি প্রার্থী, কেন্দ্রীয় মজলিস সুরা সদস্য আনোয়ারুল ইসলাম ব্যাপক গণসংযোগ করেছেন।
বুধবার বিকেল ৩টায় উপজেলার বিনোদনগর ইউনিয়নের ভোটারপাড়া থেকে রাঘবেন্দ্রপুর বাজার পর্যন্ত তিনি গণসংযোগ করেন। এ সময় নবাবগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামির সেক্রেটারি রেজাউল ইসলাম, বিনোদনগর ইউনিয়ন আমির আজিজুল ইসলাম,কর্ম পরিষদ সদস্য সেলিম রেজাসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
গনসংযোগে নেতাকর্মীরা সর্বস্তরের জনগণকে আগামী নির্বাচনে জামায়াতের মনোনীত প্রার্থী আনোয়ারুল ইসলামকে দাঁড়িপাল্লায় ভোট দেওয়ার আহ্বান জানান।