1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
ভূরুঙ্গামারীতে হানাদার মুক্ত দিবস পালন | দৈনিক সকালের বাণী
রবিবার, ১৪ জুন ২০২৬, ০৩:৫৮ পূর্বাহ্ন

ভূরুঙ্গামারীতে হানাদার মুক্ত দিবস পালন

ভুরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি
  • আপলোডের সময় : শুক্রবার, ১৪ নভেম্বর, ২০২৫
  • ১৮০ জন দেখেছেন
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে হানাদার মুক্ত দিবস পালন করা হয়েছে। ১৯৭১ সালের ১৪ নভেম্বর ভূরুঙ্গামারী উপজেলা (তৎকালীন ভূরুঙ্গামারী থানা) হানাদার মুক্ত হয়। মুক্তিযুদ্ধে দেশের প্রথম হানাদার মুক্ত  ভূরুঙ্গামারী উপজেলা হলেও সরকারি স্বীকৃতি পায়নি এখনো। তাই দেশের প্রথম হানাদার মুক্ত উপজেলা হিসেবে সরকারী স্বীকৃতির দাবি এখন ভূরুঙ্গামারী উপজেলার সর্বস্তরের মানুষের।

দিবসটি উপলক্ষে শুক্রবার (১৪ নভেম্বর ) দুপুরে ভূরুঙ্গামারী উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে ‘আমরা মুক্তিযোদ্ধার সন্তান’ নামের একটি সংগঠনের উদ‍্যোগ এই দোয়া মাহফিল ও আলোচনা সভার আয়োজন করে।

বীর মুক্তিযোদ্ধা আব্দুল মজিদের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার দীপ জন মিত্র, বীর মুক্তিযোদ্ধা এটিএম শাহজাহান মানিক ও ভূরুঙ্গামারী প্রেসক্লাব সভাপতি আনোয়ারুল হক। মুক্তিযোদ্ধার সন্তান পরিবারের পক্ষে স্বাগত বক্তব্য রাখেন সাংবাদিক ও কথা সাহিত‍্যিক রফিকুল হাসান রনজু।

দোয়া মাহফিলে মুক্তিযোদ্ধারা মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ করে বলেন, ইতিহাসের এই দিনে ভূরুঙ্গামারী দেশের প্রথম হানাদার মুক্ত হয়। মিত্রবাহিনী ১৩ নভেম্বের সকাল থেকে ভূরুঙ্গামারী সদরের হানাদার বাহিনীর ঘাঁটি লক্ষ করে কামানের গোলা নিক্ষেপ শুরু করে। অপরদিকে মিত্রবাহিনীর বিমান ভূরুঙ্গামারীর আকাশে চক্কর দিয়ে শত্রুর ঘাটি লক্ষ করে গোলা বর্ষণ করে। ত্রিমূখী আক্রমণে দিশেহারা হয়ে পড়ে পাকিস্তানি সেনা ও তাদের দোসররা। ওইদিন মধ্যরাতেও থেমে থেমে চলতে থাকে পাকিস্তানি সৈন্যদের গোলা বর্ষণ। সূর্য্যদয়ের আগেই পাকিস্তানিদের গোলা বর্ষণ বন্ধ হয়ে যায়। মুক্তিযোদ্ধারা বিভিন্ন স্লোগান দিয়ে ভূরুঙ্গামারীতে ঢুকে পড়েন। মুক্ত হয় ভূরুঙ্গামারী।

দোয়া মাহফিল ও আলোচনা সভায় উপজেলার দশ ইউনিয়নের মুক্তিযোদ্ধার সন্তানরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )