1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
চিলমারীতে কৃষি কর্মকর্তাকে মারধর করেন কৃষকদল নেতা | দৈনিক সকালের বাণী
বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৩:৪৮ পূর্বাহ্ন

চিলমারীতে কৃষি কর্মকর্তাকে মারধর করেন কৃষকদল নেতা

চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি
  • আপলোডের সময় : শুক্রবার, ২১ নভেম্বর, ২০২৫
  • ২৩২ জন দেখেছেন

কুড়িগ্রামের চিলমারীতে উপ-সহকারী কৃষি কর্মকর্তাকে মারধর ও চাঁদাদাবির অভিযোগ উঠেছে কৃষকদল ও স্বেচ্ছাসেবক দলের কয়েকজন নেতাকর্মীর বিরুদ্ধে। এঘটনায় ভুক্তভোগী ওই কর্মকর্তা বাদি হয়ে চিলমারী মডেল থানায় একটি মামলা দায়ের করেন। শুক্রবার মামলাটি নথিভুক্ত ও আসামি গ্রেপ্তারে অভিযান চলমান রয়েছে বলে জানিয়েছেন চিলমারী মডেল থানার অফিসার ইনচার্জ আশরাফুল ইসলাম। ভুক্তভোগী ওই উপ-সহকারী কৃষি কর্মকর্তার নাম আব্দুর রাজ্জাক। তিনি রমনা ইউনিয়নের দায়িত্বে আছেন বলে জানা গেছে।

অভিযুক্ত কৃষকদল নেতার নাম আবু হানিফা সাদ্দাম। তিনি উপজেলা কৃষকদলের সদস্য সচিব পদে রয়েছেন। এছাড়াও অপর দুইজন হলে উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য হাফিজুর রহমান ও নাজমুল হুদা। এর আগে, বৃহস্পতিবার (২০ নভেম্বর) দুপুরে সরকারি প্রণোদনার বীজ ও সার বিতরণ চলাকালে কৃষকদলের সদস্য সচিব আবু হানিফা সাদ্দাম ও স্বেচ্ছাসেবক দলের কয়েকজন নেতাকর্মী উপ-সহকারী কৃষি কর্মকর্তার কাছে টাকা দাবি ও উপকরণ বিতরণে বাধা দেন এরপর ওই কর্মকর্তার সাথে বাগ্‌বিতণ্ডায় জড়িয়ে পড়েন। এর এক পর্যায়ে চাঁদা দিতে অস্বীকৃতি জানালে মারধর শুরু করেন বলে অভিযোগ করেন উপ-সহকারী কৃষি কর্মকর্তা আব্দুর রাজ্জাক। ঘটনার দিন রাতে ভুক্তভোগী ওই কর্মকর্তা বাদি হয়ে চিলমারী মডেল থানায় একটি মামলা দায়ের করেন।

ভুক্তভোগী উপ-সহকারী কৃষি কর্মকর্তা আব্দুর রাজ্জাক বলেন, সরকারি ভাবে প্রণোদনা বীজ সার বিতরণে বাধা দেয়া এবং শারীরিক ভাবে হেনস্তা করা আমার বোধগম্য হয় না। অভিযুক্তদের সাথে আমার ব্যক্তিগত কোনো দণ্ড নেই। তবে এ ঘটনায় আমি সুষ্ঠু বিচার দাবি করছি। চিলমারী উপজেলা কৃষি অফিসার কনক চন্দ্র রায় জানান, আমাদের এখানে যারা চাকরি করছেন তারা বাইরে থেকে এসেছে। তাদের নিরাপত্তা ও সামাজিকভাবে মানসম্মানের বিষয় রয়েছে৷আমি চাই আসামিদের দ্রুত আইনের আওতায় এনে সুষ্ঠু বিচার করা। অভিযুক্ত কৃষকদলের সদস্য সচিব আবু হানিফা সাদ্দামের সঙ্গে একাধিকবার তার মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি। চিলমারী উপজেলা কৃষকদলের আহ্বায়ক লুৎফুল হায়দার লিপটন জানান, বিষয়টি আমার জানা নেই, জেনে আপনাকে জানাতে পারবো।

চিলমারী মডেল থানার অফিসার ইনচার্জ ওসি মো. আশরাফুল ইসলাম জানান, মামলা নথিভুক্ত হয়েছে, অভিযুক্ত আসামিদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। কুড়িগ্রাম জেলা কৃষকদলের সদস্য সচিব রুকুনুজ্জামান খন্দকার রুকু জানান, বিষয়টি আমার জানা নেই, আপনার কাছে শুনলাম। খতিয়ে দেখে আপনাকে জানাচ্ছি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )