1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
ফুলবাড়ী সীমান্তে বিজিবির মাদক বিরোধী অভিযানে গাঁজা -ইয়াবাসহ আটক ১ | দৈনিক সকালের বাণী
বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ০১:৫৬ অপরাহ্ন

ফুলবাড়ী সীমান্তে বিজিবির মাদক বিরোধী অভিযানে গাঁজা -ইয়াবাসহ আটক ১

ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ২৭ নভেম্বর, ২০২৫
  • ৮৩ জন দেখেছেন
কুড়িগ্রামের ফুলবাড়ী সীমান্তে বিজিবি’র মাদক বিরোধী অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য জব্দসহ এক চোরাকারবারি আটক করে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।
বিজিবি জানান, বুধবার (২৬ নভেম্বর) বিকালে লালমনিরহাট -১৫ বিজিবির অধিন ফুলবাড়ী উপজেলার কাশিপুর ইউনিয়নের অনন্তপুর ক্যাম্পের বিজিবি সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে অনন্তপুর ফরের নামক স্থানে অভিযান চালিয়ে ১০ পিস ও নগদ ২১ হাজার টাকাসহ মজিদুল ইসলাম (৪৫) কে আটক করে।
আটক ব্যক্তি উপজেলার অনন্তপুর গ্রামেন মৃত হোসেন আলীর ছেলে। অপরদিকে, বুধবার বিকালে বালাটারী এলাকায় বালারহাট ক্যাম্পের বিজিবির টহলরত একটি বিশেষ চোরাকারবারীদের ধাওয়া করে। পরে  তাদের সাথে থাকা মালামাল ফেলে দৌড়ে সীমান্ত অতিক্রম করে ভারতের অভ্যন্তরে চলে যায়। পরে চোরাকারবারীদের ফেলে রাখা মালামাল তল্লাশী করে ৬ কেজি ৪০০ গ্রাম ভারতীয় গাঁজা উদ্ধার করা হয়।
লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি) এর কমান্ডিং অফিসার “লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম, পিএসসি” বৃহস্পতিবার বিকালে নিশ্চিত করে বলেন, “দেশের যুবসমাজকে মাদকমুক্ত রাখতে বিজিবি সর্বদা সতর্ক ও প্রস্তুত রয়েছে।  মাদক পাচার রোধে সীমান্তের স্পর্শকাতর এলাকা চিহ্নিত করে বিজিবি’র গোয়েন্দা নজরদারি ও টহল তৎপরতা আরও জোরদার করা হয়েছে।”

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )