1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
স্বতন্ত্র প্রার্থী শাহীনের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়  | দৈনিক সকালের বাণী
বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ০৬:১০ অপরাহ্ন

স্বতন্ত্র প্রার্থী শাহীনের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় 

রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি
  • আপলোডের সময় : রবিবার, ৩০ নভেম্বর, ২০২৫
  • ৮৯ জন দেখেছেন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুড়িগ্রাম-৪  রৌমারী, রাজীবপুর ও চিলমারী) আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করতে চাচ্ছেন চিলমারী ডিগ্রি কলেজের সাবেক অধ্যাপক ও চিলমারী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান রুকুনুজ্জামান শাহীন। এই হিসেবে বিভিন্ন জায়াগায় গণসংযোগ ও মতবিনিময় সভা করে যাচ্ছেন। শনিবার দুপুরে রৌমারী উপজেলায় বাংলাদেশ প্রেসক্লাবে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে নির্বাচনী মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।

রুকুনুজ্জামান শাহীন বলেন, ‘কুড়িগ্রাম-৪ আসনটি নদী বেষ্টিত অনেক পিছিয়ে পড়া জনপদ। এই পিছিয়ে পড়া পদকে কিভাবে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া যায় এই প্রত্যয় রেখে আমার নির্বাচনে পদ চলা। আমি দেখেছি, আমাদের এই অঞ্চলটা নদী ভাঙনকবলিত, জনগণের রাস্তাঘাট নেই, চিকিৎসা ব্যবস্থার চিকিৎসা নেই, স্কুল-কলেজের লেখা-পড়া নেই, সব দিকে আমাদের ঘাটতি রয়েছে। স্কুল-কলেজের শিক্ষক স্বল্পতা, স্বাস্থ্য, চিকিৎসা থেকে শুরু করে রাস্তাঘাট অবকাঠামোগত সব দিক থেকে আমরা পিছিয়ে পড়ে রয়েছি।’

তিনি বলেন, ‘চিলমারী অংশে যদিও রেল যোগাযোগ ভালো থাকলেও ভালো কোনো ট্রেন আসে না। আর রৌমারী ও রাজীবপুর এই অঞ্চলে কোনো রেল যোগাযোগেই নেই। এই অঞ্চলটা এতোটা পিছিয়ে পড়া জনপদ। অথচ পাশেই জামালপুরের শেষ সীমানা পর্যন্ত রেল যোগাযোগ রয়েছে। আমরা এতা অবহেলিত যে, আমাদের রেল যোগযোগ বিছিন্ন রাখা হয়েছে। এই বিষয়গুলো কিভাবে সামনের দিকে এগিয়ে নেওয়া যায়, এটা করতে গেলে একজন দক্ষ, অভিজ্ঞ ও সৃজনশীল মানসিকতা সম্পর্ন একজন মানুষের দরকার বলে আমি মনে করি। আমি জানি না, আমি কতটুকু হতে পেরেছি। তবে উপজেলার চেয়ারম্যানের আমলে আমার এলাকার কাজ করার চেষ্টা করেছি। সেটা আমার অঞ্চলের মানুষ জানেন।’

তিনি আরও বলেন, আমি‘ চাই, রৌমারী, রাজীবপুর ও চিলমারী উপজেলাকে কিভাবে অনেক উন্নত উপজেলাগুলো আছে। সেই কাতারে শামিল হতে পারি, আমাদের জীবনযাত্রার মান অন্য জায়গার চেয়ে অনেক নিম্নমানের। আমরা যেন সামনে আমাদের জীবনযাত্রার মান এগিয়ে নিতে পারি। সবগুলোর দিকে থেকে পিছিয়ে পড়া এই জীবন যাত্রারমান সামনের দিকে এগিয়ে যাওয়ার প্রত্যয় নিয়ে আমার এই পদচলা। আমি বিশ্বাস রাখি, চিলমারী, রৌমারী ও রাজীবপুর অঞ্চলের মানুষ, যদি আমাকে ভোট দিয়ে নির্বাচিত করে মহান জাতীয় সংসদে নিয়ে যেতে পারে, ‘আমার মনন মেধা, শ্রম দিয়ে এই অবহেলিত জনপদকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া জন্য নিজেকে সম্পৃক্ত করতে চান তিনি।’ মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন উপজেলার স্থানীয় সাংবাদিকগণ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )