1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
ফুলবাড়ীতে অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এক বৃদ্ধের মৃত্যু  | দৈনিক সকালের বাণী
বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ০৯:৪১ পূর্বাহ্ন

ফুলবাড়ীতে অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এক বৃদ্ধের মৃত্যু 

ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি
  • আপলোডের সময় : মঙ্গলবার, ২ ডিসেম্বর, ২০২৫
  • ৯৮ জন দেখেছেন
নিহত
কুড়িগ্রামের ফুলবাড়ীতে অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে জানীকালী (৭০) নামের এক বৃদ্ধের মৃত্যু  হয়েছেন। নিহত বৃদ্ধ লালমনিরহাট সদর উপজেলার বড়বাড়ী এলাকার সেলিম নগর বড়বাসোরিয়া গ্রামের মৃত মহর আলীর ছেলে। ঘটনাটি ঘটে মঙ্গলবার সকালে ফুলবাড়ী মহিলা ডিগ্রী কলেজ মোড়ে।
স্থানীয়রা জানায়, মঙ্গলবার  সকাল সাড়ে ৮ টার দিকে লালমনিরহাটের বড়বাড়ী থেকে ছেড়ে আসা একটি অটোরিকশা উঠে জানীকালী নামের এক বৃদ্ধ নিজের জমিজমার কাগজ অন্য জনের সঙ্গে বুঝবার জন্য আসলে লালমনিরহাট ফুলবাড়ী সড়কের মহিলা ডিগ্রী কলেজ মোড়ে আসলে অপর দিকে উপজেলা সদর থেকে ছেড়ে আসা অন্য একটি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই মারাত্বক ভাবে আহত হন তিনি।
দ্রুত তাকে উদ্ধার করে ফুলবাড়ী স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে তার অবস্থার অবনতি হলে লালমনিরহাট সদর হাসপাতালে নিলে তার মৃত্যু হয়। ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) শওকত আলী সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )