


দিনাজপুরে নবাবগঞ্জে দিনাজপুর অঞ্চলে টেকসই কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় স্থাপিত ফসলের প্রদর্শনীর অংশ হিসেবে কৃষকদের অংশ গ্রহনে “মাঠ দিবস ও কারিগরি আলোচনা” অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৩ ডিসেম্বর ) বেলা ১১টায় উপজেলার আফতাবগঞ্জ কৃষক সহায়তা কেন্দ্রে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে এ মাঠ দিবস অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার জিল্লুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দিনাজপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক আফজাল হোসেন। উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার কেরামত আলীর সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন উপজেলা কৃষি অফিসার জাহিদুল ইসলাম ইলিয়াস। এছাড়াও উপসহকারী কৃষি কর্মকর্তা ও কৃষকরা বক্তব্য দেন। বক্তারা কৃষিতে সাশ্রয়ী প্রযুক্তির ব্যবহার, নিরাপদ ফসল উৎপাদন, উৎপাদিত ফসলের পুষ্টিগুন ও বাজার সম্প্রসারণ বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন।