1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
রাজারহাটে নাইটগার্ডকে নৃশংশভাবে খুন , ৩৪লক্ষাধিক টাকা লুট | দৈনিক সকালের বাণী
রবিবার, ০৫ জুলাই ২০২৬, ০৩:৪৫ পূর্বাহ্ন

আবুল খায়ের টোবাকোর: রাজারহাটে নাইটগার্ডকে নৃশংশভাবে খুন , ৩৪লক্ষাধিক টাকা লুট

রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি
  • আপলোডের সময় : রবিবার, ১৪ ডিসেম্বর, ২০২৫
  • ২১০ জন দেখেছেন

কুড়িগ্রামের রাজারহাটে আবুল খায়ের টোবাকোর নাইটগার্ডকে নৃশংশভাবে খুন করে দূর্বৃত্তরা। এসময়  ৩৪লক্ষাধিক টাকা ডাকাতি করে নিয়ে গেছে ওই অফিসের ম্যানেজার জানিয়েছে। লোমহর্ষক ঘটনাটি ঘটেছে, উপজেলার রাজারহাট বাজারের অদুরে চাকিরপশার তালুক শান্তিনগর গ্রামেে আব্দুস সালামের ভাড়া বাসায় আবুল খায়ের টোবাকো(মেরিজ সিগারেট) জোনাল অফিসে।

এলাকাবাসী ও পুলিশ জানান,  ওই অফিসে তপন চন্দ্র সরকার(৬০) নামের এক ব্যক্তি দীর্ঘ ৮/৯ বছর ধরে নাইটগার্ড হিসেবে দায়িত্ব পালন করে আসছিল। তিনি উলিপুর উপজেলার দলদলিয়া ইউনিয়নের উত্তর দলদলিয়া গ্রামের মৃত ধীরেন্দ্র নাথের ছেলে। তিনি পুরো পরিবার নিয়ে গ্রামীণ ব্যাংকের পাশে গালামাল ব্যবসায়ী রঞ্জু মিয়ার বাসা ভাড়া নিয়ে বসবাস করছিলেন।  ঘটনার দিন গত রোববার(১৪ডিসেম্বর) সকালে তপন সরকারকে মোবাইল ফোনে না পেয়ে তাঁর ছেলে মানিক সরকার অফিসে এসে দেখতে পান অফিসের কেচিগেট খোলা। ভিতরে গিয়ে দেখেন তার বাবাকে হত্যা করে লাশ মেঝেতে ফেলে রেখেছে।  তার আত্ম চিৎকারে এলাকাবাসী ছুটে আসেন।

কোম্পানীর ম্যানেজার আনোয়ার কামাল লিটন ঘটনাস্থলে এসে অফিস ডাকাতি হয়েছে বলে জানতে পারেন।শনিবার গভীর রাতে দূর্বৃত্তরা তপন সরকারের মাথায় আঘাত করে হত্যা করে অফিসের লকারে রাখা ৩৪ লাখ ২০হাজার টাকা নিয়ে সটকে পড়েছে। এলাকাবাসীরা জানান, যেভাবে তপনকে খুন করা হয়েছে তাতে বুঝা যায় খুনিরা  ৮/১০ জন  এ মিশনে অংশ নিয়েছে।

এদিকে তপন সরকারের ছেলে মানিক সরকার বলেন, শনিবার রাত ১২টাকা ৪৫ মিনিটেও বাবা আমার বোনের সাথে কথা বলেছে। সে সময় ম্যানেজার সহ কোম্পানীর সেলসম্যানরা অবস্থান করছিল। রবিবার সকালে অফিসের মেজেতে বাবার রক্তমাখা লাশ পাওয়া গেল। আমি বাবার হত্যাকারীদের উপযুক্ত বিচার চাই। তপন সরকারের লাশ দেখতে মুহুর্তের মধ্যে হাজারও লোকের ভিড় জমে।  খবর পেয়ে রাজারহাট থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করেন।

পরে সকাল সাড়ে ১১টায় সিআইডির ফরেনসিক টিম এসে লাশের সুরতহাল রিপোর্টসহ খুনের আলামত সংগ্রহ করেন।   এ ঘটনায় রাজারহাট থানায় একটি হত্যা মামলা দায়ের হয়েছে। কুড়িগ্রাম অতিরক্তি পুলিশ সুপার(কুড়িগ্রাম সার্কেল) মাসুদ রানা বলেন, যারা হত্যাকান্ড ঘটিয়েছে তারা পেশাদারখুনি। তারা সিসিটিভির সকল আলামত নষ্ট করেছে।বিষয়টি পুলিশ ও সিআইডি তদন্ত করছে। তবে দ্রুত এই হত্যার মোটিভ বের হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )