


যথাযোগ্য মর্যাদায় ও আনন্দঘন পরিবেশে উদযাপন হলো রংপুর সদর উপজেলার প্রাণকেন্দ্র ও শিক্ষার নগরী পাগলাপীরের ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ পাগলাপীর স্কুল ও কলেজের উদ্যোগে মঙ্গলবার মহান বিজয় দিবস। উল্লেখযোগ্য কর্মসূচির মধ্যে ছিল ৭১এর বীর শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন, দোয়া মাহফিল, ক্রিকেট টুর্নামেন্ট ,পুরস্কার বিতরণী ও আলোচনা সভা।
প্রতিষ্ঠানটির অধ্যক্ষ মো. জয়নাল আবেদীনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলেজ শাখার শিক্ষকদের মধ্যে আনিসুর রহমান ডাকুয়া, মুহিত লাল রায়, নওশাদ আলী, এটিএম হারুন অর রশিদ, আব্দুল মান্নান, শাহানুর ইসলাম, বদরুল আলম, ওবায়দুর রহমান, প্রদীপ কুমার সরকার, লিয়াকত আলী, আব্দুল বাতেন, অনামিকা রানী সরকার, জোসনা খাতুন হেনা, বন্দনা রানী, শাহিনা আক্তার, অহেদুল ইসলাম, আশরাফুল আলম, এবি সিদ্দিক প্রামাণিক এবং স্কুল শাখার শিক্ষকদের মধ্যে হরিপদ রায়, সবিতা রায়, মামুন অর রশিদ, হামিদা বানু, মোস্তফা কামাল, সাবেকুন্নাহারসহ মৃত্যুনঞ্জয় রায়, বিমল কুমার রায, কল্লোল কুমার রায়, জাদু মিয়া, জুয়েল চন্দ্র বর্মন, সুমন বাবু, আলামিন, রুকাইয়া খাতুন, তাহমিনা খাতুন, ঘুমাইয়া আক্তার হ্যাপি, ওয়াজেদ খান,সহ কর্মকর্তা কর্মচারীবৃন্দরা।