1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
ফুলবাড়ী সীমান্তে বিপুল পরিমাণে মাদক জব্দ | দৈনিক সকালের বাণী
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৮:৩৬ পূর্বাহ্ন

ফুলবাড়ী সীমান্তে বিপুল পরিমাণে মাদক জব্দ

 ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি
  • আপলোডের সময় : রবিবার, ৪ জানুয়ারী, ২০২৬
  • ১২৪ জন দেখেছেন
কুড়িগ্রামের ফুলবাড়ী সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা পৃথক মাদক বিরোধী অভিযান চালিয়ে বিপুল পরিমাণে ভারতীয় ফেন্সিডিল-ইস্কাপ সিরাপ জব্দ করা হয়েছে। রবিবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন লালমনিরহাট-১৫ব্যাটালিয়নের এর কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম, পিএসসি।
বিজিবি জানায়, বাংলারহাট ক্যাম্পের বিজিবি সদস্যরা ৩ জানুয়ারী রাত সাড়ে ১০ টার দিকে বালাতাড়ি সীমান্ত এলাকায় মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করেন। এ সময় কতিপয় সন্দেহজনক ব্যক্তিদের গতিবিধি লক্ষ্য করে বিজিবির টহল দলের সদস্যরা তাদেরকে ধাওয়া করলে চোরাকারবারীরা মালামাল ফেলে দৌড়ে সীমান্ত অতিক্রম করে ভারতের অভ্যন্তরে চলে যায়। পরে ঘটনাস্থল থেকে ভারতীয় ১২১ বোতল ফেন্সিডিল ও ১৪৮ বোতল ইস্কাপ সিরাপ জব্দ করে ক্যাম্পে নিয়ে আসা হয়।
অন্য দিকে অনন্তপুর ক্যাম্পের বিজিবি সদস্যরা রবিবার ভোর সাড়ে ৪ টার দিকে পশ্চিম রামখানা, নাগরাজ নামক স্থানে টহলদল বিজিবি সদস্যরা চোরাকারবারীকে চ্যালেঞ্জ করলে সে তার সাথে থাকা মালামাল ফেলে ভারতের দিকে দৌড়ে পালিয়ে যায়। পরবর্তীতে ঘটনাস্থল থেকে তল্লাশি করে ভারতীয় ইস্কাপ সিরাপ ৯৬ বোতল উদ্ধার করা হয়। বিজিবির পক্ষ থেকে জানানো হয়, জব্দকৃত মাদক দ্রব্য ভারতীয় ফেন্সিডিল ১২১ বোতল, যার সিজার মূল্য ৪৮,৪০০/-টাকা এবং ইস্কাপ সিরাপ ২৪৪, যার সিজার মূল্য ৯৭,৬০০/-টাকাসহ সর্বমোট সিজার মূল্য ১ লক্ষ ৪৬ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে।
এপ্রসঙ্গে লালমনিরহাট-১৫ বিজিবি ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম, পিএসসি বলেন, “দেশের যুবসমাজকে মাদকমুক্ত রাখতে বিজিবি সর্বদা সতর্ক ও প্রস্তুত রয়েছে। চোরাচালান ও মাদক পাচার রোধে স্পর্শকাতর সীমান্ত এলাকাগুলোতে গোয়েন্দা নজরদারি ও টহল তৎপরতা আরও বৃদ্ধি করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )