1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
ফুলবাড়ীতে ১২ কেজি গাঁজাসহ পাঁচ নারী গ্রেফতার | দৈনিক সকালের বাণী
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৮:৩৪ পূর্বাহ্ন

ফুলবাড়ীতে ১২ কেজি গাঁজাসহ পাঁচ নারী গ্রেফতার

ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি
  • আপলোডের সময় : মঙ্গলবার, ৬ জানুয়ারী, ২০২৬
  • ১৩৭ জন দেখেছেন
কুড়িগ্রামের ফুলবাড়ীতে থানা পুলিশ পৃথক মাদক বিরোধী অভিযান চালিয়ে সাড়ে ১২ কেজি গাঁজাসহ পাঁচ নারী মাদক কারবারিকে আটক করা হয়েছে। গ্রেফতারকৃত নারী মাদক কারবারিদের বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে মঙ্গলবার বিকালে কুড়িগ্রাম কারাগারে পাঠানো হয়েছে বলে নিশ্চিত করেছেন ওসি মাহমুদ হাসান নাঈম।
মঙ্গলবার ৬ জানুয়ারী সকালে ফুলবাড়ী থানা  পুলিশের একটি বিশেষ টিম গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার ভাঙ্গামোড় ইউনিয়নের রাবাইতারি এলাকায় মাদক বিরোধী বিশেষ অভিযান চালিয়ে পাঁচ কেজি গাঁজাসহ দুই নারী মাদক কারবারিকে হাতেনাতে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা  হলেন দিনাজপুরের হাকিমপুর উপজেলার ঘাসরিয়া ও মংলাপাড়া গ্রামের ওসমান আলীর স্ত্রী শামসুন্নাহার (৪০) ও একই এলাকার রফিকুল ইসলামের স্ত্রী নুরনাহার বেগম (৪০)।
অপর দিকে ফুলবাড়ী থানা পুলিশের আরও  একটি বিশেষ টিম একই সময়ে উপজেলার রাবাতারী সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন সড়কে সাড়ে ৭ কেজি গাঁজাসহ তিন নারী মাদক কারবারিকে হাতেনাতে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃকরা হলেন দিনাজপুরের হাকিমপুর উপজেলার ঘাসরিয়া গ্রামের রবিউল ইসলামের স্ত্রী সুমি আক্তার (৩১) ও ঘাসরিয়া গ্রামের মৃত মোয়াজ্জামেল হকের স্ত্রী আনজুমা (৫৮) ও একই উপজেলার মংলাপাড়া গ্রামের আব্দুল করিমের স্ত্রী পারুল আক্তার (৪৯)।
এ প্রসঙ্গে ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহমুদ হাসান নাঈম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গ্রেফতারকৃত নারী মাদক কারবারিদের  বিরুদ্ধে ফুলবাড়ী থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে বিকালে কুড়িগ্রাম কারাগারে পাঠানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )