1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
ফুলবাড়ী সীমান্তে আবারও বিএসএফের সড়ক নির্মাণ | দৈনিক সকালের বাণী
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৭:৫৮ পূর্বাহ্ন

ফুলবাড়ী সীমান্তে আবারও বিএসএফের সড়ক নির্মাণ

ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি
  • আপলোডের সময় : রবিবার, ১১ জানুয়ারী, ২০২৬
  • ১১১ জন দেখেছেন
কুড়িগ্রামের ফুলবাড়ী সীমান্তে আবারও বিএসএফের সড়ক নির্মাণ, কাল বিজিবি-বিএসএফ ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হবে। এর আগে ফুলবাড়ী উপজেলার খলিশাকোটাল সীমান্তে আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ কর্তৃক পাকা সড়ক  নির্মাণকে কেন্দ্র করে উত্তেজনার সৃষ্টি হয়েছে। এ ঘটনায় দফায় দফায় পতাকা বৈঠকের মাধ্যমে আপত্তি জানিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এ নিয়ে গত শুক্রবার তৃতীয় দফায় বিজিবি-বিএসএফের কোম্পানি পর্যায়ে পতাকা বৈঠকে বিজিবির কট্টর প্রতিবাদে নতুন সড়ক নির্মাণের কাজ স্থগিত রেখেছে বিএসএফ।
পরে খলিশাকোটাল সীমান্তে সড়ক নির্মাণকে ঘিরে দফায় দফায় বিজিবি-বিএসএফের সদস্যদের মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হলে উত্তেজনাকর পরিস্থিতি স্বাভাবিক হলেও সীমান্তে বাংলাদেশের অংশে বিজিবি ও ভারতের অংশে বিএসএফ সদস্যদের সার্বক্ষণিক টহল জোড়দার করতে দেখা গেছে। রবিবার আবারও বিএসএফ নতুন করে সড়ক নির্মাণের কাজ শুরু করেছে।
রবিবার দুপুরে ওই সীমান্তে গেলে স্থানীয়রা জানান, ভারতের বিএসএফ কথা রাখেনি তারা আবারও রবিবার সকাল পর্যন্ত বেশ কয়েকটি গাড়ীতে করে মাটি ভরাটের কাজ চালিয়ে যাচ্ছে।
স্থানীয় আইয়ুব আলী, মজিবর রহমান ও নিফু মিয়া জানান, তিন চার দিন থেকে আমাদের খলিশাকোঠাল সীমান্তে ভারতীয় বিএসএফ কর্তৃক সড়ক নির্মাণকে কেন্দ্র দফায় দফায় পতাকা বৈঠক অনুষ্ঠিত হওয়ার পর বিএসএফ সড়ক নির্মাণের কাজ বন্ধ করলেও রবিবার সকাল থেকে বিকাল পর্যন্ত সড়কে মাটি ভরাটের কাজ চালিয়ে যাচ্ছে। আমরা জানি দুই দেশের সিও পর্যায়ে পতাকা বৈঠকের পর ভারতীয় বিএসএফ সড়ক নির্মাণের করতে পারবে কি না সেই সিদ্ধান্ত বৈঠকে হবে।
বরিবার সকাল সাড়ে ১০ টার দিকে সীমান্তের আন্তর্জাতিক মেইন পিলার নং ৯৩৪ এর সাব পিলার ১ এসের পাশে সোমবার (১২ জানুয়ারী) লালমনিরহাট-১৫ বিজিবি ব্যাটালিয়ন কমান্ডার ও ভারতের ০৩ ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক হবে সেই স্থান নির্ধারণ করেছে বিজিবি।
বিজিবি সুত্রে জানা গেছে, খলিশাকোটাল সীমান্তের আন্তর্জাতিক সীমানা পিলার ৯৩৪ এর ১ নং সাব পিলার থেকে ১১ নং সাব পিলার পর্যন্ত প্রায় ১ কিলোমিটার জায়গা কোচবিহার জেলার সাহেবগঞ্জ থানার করলা এলাকায় কুর্শাহাট-টু-দিনহাটা যাওয়ার প্রধান সড়ক। সীমান্তঘেষা ভারতীয় এই সড়কটির ১ কিলোমিটার জায়গা শুন্য লাইন থেকে কোথাও ৭০ গজ, কোথাও ৫০-৬০ গজ আবার কোথাও ১০০ থেকে ১২০ গজের মধ্যে অবস্থিত। আন্তর্জাতিক সীমানা আইন অনুযায়ী শুন্য লাইন থেকে উভয় দেশের ১৫০ গজের মধ্যে কোন প্রকার পাকা স্থাপনা নির্মানের নিয়ম নেই। কিন্তু সেই আইন অমান্য করে বিএসএফ পাকা সড়ক নির্মাণ কাজ শুরু করে। এনিয়ে বিজিবি- বিএসএফের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। স্থানীয় জনগন লাঠিসোঁটা নিয়ে বিজিবির সাথে অবস্থান নেয়।
লালমনিরহাট-১৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেনেন্ট কর্নেল মেহেদী ইমাম জানান, এ ব্যাপারে বিএসএফের যত বারেই কথা হয়েছে, তারা শুধু বার বার বলছে পাকা সড়ক ভেঙে যাওয়ার কারণে বরিবার কিছু মাটি ভরাট করেছে। তবে সোমবার (১২ জানুয়ারী) বিকালে ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে বৈঠক অনুষ্ঠিত হবে। সেখানেই সার্বিক বিষয়গুলো নিয়ে বিএসএফের সাথে আলোচনা হবে। তবে বর্তমানে ওই সীমান্তে বিজিবির টহল জোড়দার করা হয়েছে এবং সীমান্তে সার্বিক পরিস্থিতি খুবই ভালো রয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )