1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
রাজশাহীতে মাদকাসক্ত ছেলের হাতে মা খুন | দৈনিক সকালের বাণী
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০১:০৩ পূর্বাহ্ন

রাজশাহীতে মাদকাসক্ত ছেলের হাতে মা খুন

রাজশাহী প্রতিনিধি
  • আপলোডের সময় : রবিবার, ১ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১২১ জন দেখেছেন

রাজশাহীতে মাদকাসক্ত ছেলের হাতে মা খুন হয়েছে। এ ঘটনায় মামলা হয়েছে। নিহত সোহাগী খাতুনের ভাই নুরুল ইসলাম বাদী হয়ে ভাগ্নে সুমনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। শনিবার (৩১ জানুয়ারি) দিবাগত রাতে এ মামলা দায়ের করা হয়।

রবিবার (১ ফেব্রুয়ারি) দুপুরে মামলার বিষয়টি নিশ্চিত করেছেন চন্দ্রিমা থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুল ইসলাম। তিনি বলেন, ঘটনার পর রাতেই থানায় এসে মামলা করেছেন নুরুল ইসলাম। এই মামলার একমাত্র আসামি করা হয়েছে সুমনকে। তিনি আরও বলেন, রোববার সকালে এই মামলায় আসামি দেখিয়ে সুমনকে আদালতে পাঠানো হয়েছে। এছাড়াও সোহাগী খাতুনের ময়নাতদন্ত শেষ করার পর মরদেহ পরিবারের কাছে বুঝিয়ে দেওয়া হয়েছে।

শনিবার (৩১ জানুয়ারি) দিবাগত রাত সাড়ে ১০টার দিকে নগরীর খড়খড়ি কৃষি ব্যাংক মোড় এলাকায় নেশার টাকা না পেয়ে মাকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠে ছেলে সোহাগের বিরুদ্ধে। ঘটনার পর পুলিশ অভিযুক্ত ছেলেকে গ্রেফতার করে।
নিহত নারীর নাম সোহাগী খাতুন (৫৫)। তার স্বামীর নাম মৃত আজিজুল ইসলাম। তার ছেলের নাম সুমন (৪০)। সুমন মাদক ও জুয়ায় আসক্ত। টাকার জন্য প্রায়ই মাকে অত্যাচার করতেন বলে স্থানীয়রা জানিয়েছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )