1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
গাইবান্ধায় কৃষি ডিপ্লোমা শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি | দৈনিক সকালের বাণী
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৪:৪৯ পূর্বাহ্ন

গাইবান্ধায় কৃষি ডিপ্লোমা শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি

গাইবান্ধা অফিস
  • আপলোডের সময় : মঙ্গলবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৪
  • ৩২৯ জন দেখেছেন

কৃষিই শক্তি কৃষিই সমৃদ্ধি এই স্লোগানে কৃষি ডিপ্লোমা শিক্ষার্থীদের উচ্চ শিক্ষার জন্য স্বতন্ত্র কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার এক দফা দাবিতে গাইবান্ধায় বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার গাইবান্ধা কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটের শিক্ষার্থীতা এসবের আয়োজন করে।

প্রথমে গাইবান্ধা কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট (এটিআই) থৈকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি জেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ১নং ট্রাফিক মোড়ে গিয়ে শেষ হয়। পরে সেখানে শিক্ষার্থীরা ঘন্টা ব্যাপি অবস্থান কর্মসূচি করে। অবস্থান কর্মসূচি চলাকালে বক্তব্য দেন কৃষি ডিপ্লোমা শিক্ষার্থী মো: মুনতাসির রহমান, মো: আল ইমরান, মো: এম সাকিবুল ইসলাম সাকিব, মো: মেহেদী হাসান, সাকিব হাসান শিহাব, মো. ফাহিম, জান্নাতুল নাইম মিতু, মারুফা আকতার, মাইশা আকতার ফাতেমা প্রমুখ।

বক্তারা, কৃষি ডিপ্লোমা শিক্ষার্থীদের উচ্চ শিক্ষার জন্য স্বতন্ত্র কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা অন্যথায় পাবলিক কৃষি বিশ্ববিদ্যালয়সমুহে উচ্চ শিক্ষার জন্য নির্দিষ্ট আসনের দাবি জানান।
পরে শিক্ষার্থীরা জেলা প্রশাসকের মাধ্যমে শিক্ষা উপদেষ্টা বরাবরে একটি স্মারকলিপি প্রদান করে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )