সমাবেশ বক্তব্য রাখেন, নিহতের স্বজন অ্যাডভোকেট শামসুজ্জোহা শামীম, গাইবান্ধা জেলার বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তি মোস্তফা মনিরুজ্জামান, সাহিত্যিক লেখক শিক্ষাবিদ উপাধ্যাক্ষ নাসরিন সুলতানা রেখা, অ্যাডভোকেট নীলুফা ইয়াসমিন শিল্পী, ছাত্র ফ্রন্ট কলেজ শাখার সভাপতি কলি রানী বর্মন, ফরহাদ প্রমুখ।
বক্তাগণ বলেন, গত ৭ জুন জমিজমা সংক্রান্তের জেরে খুন হয় গাইবান্ধা সরকারি কলেজের ছাত্র ফাহমিদ রুমন। এসময় তার বড় ভাই কে রক্তাক্ত জখম করে খুনী আকিব ও তার পিতা ছানা মিয়া। এখন পর্যন্ত এই আসামিদের গ্রেফতার করতে পারেনি পুলিশ প্রশাসন। প্রশাসনের কোন উদ্যোগ পরিলক্ষিত হচ্ছে না ফলে জনমনে ক্ষোভের সৃষ্টি হচ্ছে। মানুষের মনে আশংকা তৈরি হচ্ছে ন্যায় বিচার কি পাবে? এভাবে প্রশাসনের উপর মানুষের আস্থাহীনতা তৈরি হলে সেখানে ন্যায় বিচার সুদূর পরাহত।
এরকম আস্থাহীনতা, বিচারহীনতার কারনে প্রকাশ্যে দিবালোকে খুন ও ধর্ষন হচ্ছে। বিচারহীনতা সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে হবে। এই জন্য প্রশাসনের কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে এবং আদালতে ন্যায় বিচার নিশ্চিত করতে হবে। আজকের এই সমাবেশ থেকে বক্তাগন বলেন গাইবান্ধা জেলাসহ সারাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির যে অবনতি হয়েছে তা রোধে সরকারকে কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে।
সেই সাথে অবিলম্বে রুমন হত্যার সাথে জড়িতদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্ত মুলক শাস্তির দাবি জানান। আসামি গ্রেফতারে প্রশাসনের টালবাহানা সহ্য করা হবে না।আগামী ৭২ ঘন্টার মধ্যে আসামি গ্রেফতার না হলে পুলিশ সুপারের মাধ্যমে স্বরাষ্ট্রমন্ত্রী বরাবর স্মারক লিপি পেশ করা হবে।