1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
নেইমারদের বিশ্বকাপ দলে জায়গা নিয়ে ব্রাজিল রাষ্ট্রপতির কড়া বার্তা | দৈনিক সকালের বাণী
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১১:২০ পূর্বাহ্ন

নেইমারদের বিশ্বকাপ দলে জায়গা নিয়ে ব্রাজিল রাষ্ট্রপতির কড়া বার্তা

স্পোর্টস ডেস্ক
  • আপলোডের সময় : রবিবার, ১ মার্চ, ২০২৬
  • ২২১ জন দেখেছেন

২০২৬ সালের ফিফা বিশ্বকাপ শুরু হবে ১১ জুন, আয়োজক তিন দেশ যুক্তরাষ্ট্র, কানাডা এবং মেক্সিকো। বিশ্বকাপকে সামনে রেখে ইতিহাসের ষষ্ঠ শিরোপা জয়ের লক্ষ্য নিয়ে ইতিমধ্যেই প্রস্তুতি শুরু করেছে ব্রাজিল। তবে বিশ্বকাপকে ঘিরে আলোচনার কেন্দ্রে উঠে এসেছেন ব্রাজিলের রাষ্ট্রপতি লুইস ইনাসিও লুলা দা সিলভা এবং তার মন্তব্য। ব্রাসিলিয়ার প্লানাল্টো প্রাসাদে বিশ্বকাপ ট্রফি ট্যুর অনুষ্ঠানে লুলা জানান, বর্তমান কোচ কার্লো আনচেলত্তির ওপর তার পূর্ণ আস্থা রয়েছে। লুলার ভাষায়, তিনি নিশ্চিত ব্রাজিল এবার শিরোপা জিততে পারবে।

আনচেলত্তিকে তিনি “গম্ভীর ও দায়িত্বশীল” কোচ হিসেবে বর্ণনা করেন। এই মন্তব্যে পরিষ্কার, জাতীয় দলকে নতুনভাবে গড়ে তুলতে কোচকে পূর্ণ সমর্থন দিচ্ছে ব্রাজিল সরকার। রাষ্ট্রপতি বলেছেন, ‘আমি নিশ্চিত যে আমরা এই কাপ জিতব। আমি আনচেলত্তির সাথে কথা বলেছি এবং আমার তাকে সম্পূর্ণরূপে গাম্ভীর্যপূর্ণ ব্যক্তিত্বের মানুষ মনে হয়েছে। তার চিন্তাভাবনা সোজা।’ তবে সবচেয়ে বেশি আলোচনা হয়েছে লুলার আরেকটি মন্তব্য নিয়ে। তিনি বলেন, ‘দলে ডাক পাবে শুধুমাত্র তারা, যারা ১০০ শতাংশ ফিট। নামের ভিত্তিতে কাউকে নেওয়া হবে না’ এই মন্তব্য অনেকেই মনে করছেন ব্রাজিলের তারকা ফুটবলার নেইমারকে ঘিরেই করা। ৩৩ বছর বয়সী নেইমার ২০২৩ সালের ১৭ অক্টোবর উরুগুয়ের বিপক্ষে ম্যাচে গুরুতর হাঁটুর চোটে (ক্রুসিয়েট লিগামেন্ট ছিঁড়ে যায়) আক্রান্ত হন।

এরপর দীর্ঘ সময় মাঠের বাইরে থাকতে হয়েছে তাকে। সৌদি আরবের আল হিলালে সময়টা ভালো না কাটলেও, ২০২৫ সালের জানুয়ারিতে শৈশবের ক্লাব সান্তোসের জার্সিতে ফিরে নতুনভাবে শুরু করেন নেইমার। সান্তোসে ফিরে তিনি ২১ ম্যাচে খেলেছেন, ১৭টিতে শুরু থেকে মাঠে নেমেছেন। করেছেন ৮ গোল, সঙ্গে ১টি অ্যাসিস্ট। সম্প্রতি ভাস্কো দা গামার বিপক্ষে ২-১ জয়ে জোড়া গোল করে পুরো ৯০ মিনিট খেলেছেন, যা তার ফিটনেস ও ফর্মে ফেরার ইঙ্গিত দিচ্ছে। তবুও আনচেলত্তি পরিষ্কার জানিয়ে দিয়েছেন, “শুধু নেইমার নয়, যে-ই হোক ১০০ শতাংশ ফিট না হলে তাকে দলে নেওয়া হবে না।” উদাহরণ হিসেবে তিনি ভিনিসিয়ুসের কথাও বলেন। তার মতে, কেউ যদি ৯০ শতাংশ ফিট থাকে, তাহলে তার বদলে ১০০ শতাংশ প্রস্তুত খেলোয়াড়কেই বেছে নেওয়া হবে।

ড্র অনুযায়ী ব্রাজিল খেলবে গ্রুপ ‘সি’-তে। ১৩ জুন মরক্কোর বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে সেলেসাও। তার আগে মার্চে ফ্রান্স (২৬ মার্চ) ও ক্রোয়েশিয়ার (৩১ মার্চ) বিপক্ষে প্রীতি ম্যাচ খেলবে দলটি। মে মাসের শেষের দিকে চূড়ান্ত ২৬ সদস্যের স্কোয়াড ঘোষণা করবেন আনচেলত্তি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )