1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
ফুলবাড়ী সীমান্তে ৭২ প্যাকেট ভারতীয় জিরা জব্দ | দৈনিক সকালের বাণী
বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ০৮:৫০ পূর্বাহ্ন

ফুলবাড়ী সীমান্তে ৭২ প্যাকেট ভারতীয় জিরা জব্দ

ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি
  • আপলোডের সময় : শুক্রবার, ৬ মার্চ, ২০২৬
  • ১১১ জন দেখেছেন
কুড়িগ্রামের ফুলবাড়ী সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে এক চোরাচালান বিরোধী অভিযান চালিয়ে ভারতীয় ৭২ প্যাকেট জিরা জব্দ করেছে। ভারতীয় এ সব জিরার আনুমানিক সিজার মুল্য ১ লাখ ২ হাজার ৪০০ নির্ধারণ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বিজিবি জানায়, শুক্রবার (৬ মার্চ) সকাল ৭ টার দিকে লালমনিরহাট-১৫ বিজিবি ব্যাটালিয়নের অধীন গংগারহাট ক্যাম্পের সীমান্তে টহলরত সদস্যরা উপজেলার সদর ইউনিয়নেন সীমান্তঘেষা উত্তর কুটিচন্দ্রখানা এলাকায় বিশেষ অভিযান চলাকালীন সময়ে কিছু কতিপয় সন্দেহজনক ব্যক্তিদের আসতে দেখেন। এরপর তাদের গতিবিধি লক্ষ্য করে বিজিবির টহলরত সদস্যরা চোরাকারবারিদের ধাওয়া করলে চোরাকারবারীরা তাদের সাথে থাকা ভারতীয় মালামাল ফেলে দৌড়ে সীমান্ত অতিক্রম করে ভারতের অভ্যন্তরে চলে যায়। পরে বিজিবি সদস্যরা ঘটনাস্থল থেকে ভারতীয় জিরা ৭২ কেজি জব্দ করে ক্যাম্পে নিয়ে আসা হয়।
এ ব্যাপারে লালমনিরহাট-১৫ বিজিবি ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার “লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম, পিএসসি” ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,“দেশের যুবসমাজকে মাদকমুক্ত রাখতে বিজিবি সর্বদা সতর্ক ও প্রস্তুত রয়েছে। সীমান্তে মাদক ও চোরাচালানের স্পর্শকাতর এলাকাগুলো চিহ্নিত করে গোয়েন্দা নজরদারি ও টহল কার্যক্রম আরও জোরদার করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )