1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
সৈয়দপুরে আর্মি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় নতুন ট্রেজারার লে. কর্ণেল ড. শামীম রেজা (অবঃ) | দৈনিক সকালের বাণী
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ১২:৫৫ পূর্বাহ্ন

সৈয়দপুরে আর্মি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় নতুন ট্রেজারার লে. কর্ণেল ড. শামীম রেজা (অবঃ)

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি
  • আপলোডের সময় : বুধবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৪
  • ৪৭৯ জন দেখেছেন
সৈয়দপুরে আর্মি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় নতুন ট্রেজারার লে. কর্ণেল ড. শামীম রেজা (অবঃ)
সৈয়দপুরে আর্মি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় নতুন ট্রেজারার লে. কর্ণেল ড. শামীম রেজা (অবঃ)

নীলফামারীর সৈয়দপুর সেনানিবাসে অবস্থিত বাংলাদেশ আর্মি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার হিসেবে নিয়োগ পেয়েছেন লে. কর্ণেল ড. শামীম রেজা (অবঃ)।

মহামান্য রাষ্ট্রপতি ও চ্যান্সেলর এঁর অনুমোদনক্রমে বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন -২০১০ এর ধারা ৩৩(১) অনুযায়ী তাকে বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার নিয়োগ প্রদান করা হয়েছে। গত ১৯ সেপ্টেম্বর রাষ্ট্রপতির আদেশক্রমে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ, বেসরকারি বিশ্ববিদ্যালয় -১ এর উপসচিব ড. মো. ফরহাদ হোসেন স্বাক্ষরিত এক পত্রে ওই নিয়োগ দেয়া হয়। তিনি ( লে. কর্ণেল ড. শামীম রেজা) আগামী চার বছর বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার হিসেবে দায়িত্ব পালন করবেন। তবে রাষ্ট্রপতি ও চ্যান্সেলর প্রয়োজনে যে কোন সময় তাঁর ওই নিয়োগ বাতিল করতে পারবেন।

সৈয়দপুর সেনানিবাসে অবস্থিত বাংলাদেশ আর্মি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে নতুন নিয়োগপ্রাপ্ত ট্রেজারার লে. কর্ণেল ড. শামীম রেজা (অবঃ) বুধবার (২৫ সেপ্টেম্বর) কর্মস্থলে যোগদান করেছেন বলে বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )