1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
ডোমারে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে চারজন নিহত | দৈনিক সকালের বাণী
রবিবার, ১২ জুলাই ২০২৬, ১০:০৭ অপরাহ্ন

ডোমারে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে চারজন নিহত

ডোমার (নীলফামারী) প্রতিনিধি
  • আপলোডের সময় : রবিবার, ১২ জুলাই, ২০২৬
  • ১৫ জন দেখেছেন

নীলফামারীর ডোমারে জলঢাকা-ডেমার মহাসড়কে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মা ও দুই সন্তানসহ চারজন নিহত হয়েছে। এ সময় আহত অবস্থায় সাইদুল নামে  একজনকে আশংকাজনক অবস্থায় রংপুর মেডিকেল কলেজে প্রেরন করা হয়। রবিবার দুপুর আড়াইটার দিকে উপজেলার মটুকপুর ইউনিয়নের নদীয়াপাড়া এলাকায় মর্মান্তিক এই দুর্ঘটনাটি ঘটে।

একই পরিবারের তিনজনের নিহতের ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নিহতরা হলো,নদীয়া পাড়া এলাকার প্রদীপ রায়ের স্ত্রী প্রতিমা রানী(২৮) ও তার দুই সন্তান বিপাসা রানী(৮) এবং যাদব(৫)। এ সময় মিথিলা চালক পরিমল চন্দ্রও (৩৬) নিহত হন। নিহত পরিমল নদীয়াপাড়া এলকার অলি বর্মনের ছেলে।
স্থানীয়রা বলেন,  দুপুরের দিকে জলঢাকা থেকে ডোমারগামী একটি ট্রাক পেছন থেকে যাত্রীবাহী একটি মিথিলাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মিথিলা চালক পরিমলসহ দুই শিশু ও তদের মা মারা যায়। আহত সাইদুল নামে একজনকে রংপুর মেডিকেলে  প্রেরন করা হয়েছে। রমজান আলী নামে একজন বলেন,হঠাৎ করেই ট্রাকটি মিথিলার উপর আছড়ে পরে। এতে ঘটনাস্থলেই দুইজন মারা যায়। আর দুজনকে আমরা উদ্ধার করে বোড়াগাড়ী হাসপাতালে নিয়ে যাই। স্থানীয়রা আরো বলেন, এই রাস্তাটি সরু হওয়ার কারনে প্রতি নিয়ত এখানে প্রানহানীর মত দুর্ঘটনা ঘটছে।  রাস্তাটি প্রসস্ত করা জরুরী। রাস্তাটি প্রসস্ত না করলে দুর্ঘটনা আরো বাড়তেই থাকবে।
নিহত প্রতিমার ননদ বাসন্তী রানী বলেন,বৌদির পিসির ছেলের বিয়েতে বোড়াগাড়ীর শিয়ালডাঙ্গি যাওয়ার পথে ট্রাকের চাকায় পিষ্ট হযে বৌদি ও দুই ভাতিজা-ভাজতি মারা যায়। ডোমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সর মেডিকেল অফিসার ডা:মাহমুদুল হাসান বলেন, দুইজন শিশু এখানে আসার পর মারা যায়।  আর দুজনকে মৃত অবস্থায় এখানে নিয়ে আসা হয়েছে।
ডোমার থানার অফিসার ইনচার্জ হাবিবুল্লাহ চারজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন এ ঘটনায় কাউকে আটক করা হয়নি। লাশ পরিবারের কাছে আইনী প্রক্রিয়া শেষে হস্তান্তর করা হয়। নিহতের পরিবারের লোকজন দাহ শেষে মামলা করবেন বলেও তিনি জানিয়েছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )