1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
কাউনিয়ায় আলু চুরির সন্দেহে বাড়িতে হামলার অভিযোগ | দৈনিক সকালের বাণী
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৭:৪৩ অপরাহ্ন

কাউনিয়ায় আলু চুরির সন্দেহে বাড়িতে হামলার অভিযোগ

কাউনিয়া (রংপুর) প্রতিনিধি
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২৬
  • ৮৫ জন দেখেছেন

রংপুরের কাউনিয়া উপজেলার হরিশ্বর এলাকায় মিষ্টি আলু চুরির সন্দেহকে কেন্দ্র করে এক পরিবারের ওপর হামলা, ভাঙচুর ও টাকা লুটের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী শাহ আলম কাউনিয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগ সূত্রে জানা যায়, গত বুধবার বিকেল সাড়ে চারটার দিকে প্রতিবেশী আমিনুল ইসলামসহ কয়েকজন লাঠিসোঁটা, লোহার রড ও হাতুড়ি নিয়ে শাহ আলমের বাড়িতে হামলা চালায়।

এ সময় হামলাকারীরা ঘরের বেড়া, দরজা ও স্টিলের বাক্স ভাঙচুর করে। এছাড়া স্টিলের বাক্সে রাখা এনজিও থেকে নেওয়া ঋণের ৫০ হাজার টাকা এবং গরু বিক্রির ৯৮ হাজার টাকাসহ মোট এক লাখ ৪৮ হাজার টাকা লুট করে নেওয়ার অভিযোগ করা হয়েছে। হামলার সময় শাহ আলমের স্ত্রীসহ কয়েকজন আহত হন। পরে স্থানীয়দের সহায়তায় আহতদের কাউনিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে চিকিৎসা দেওয়া হয়।

এ ঘটনায় দোষীদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন স্থানীয়রা। এ বিষয়ে কাউনিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আনোয়ার হোসেন বলেন, অভিযোগের বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )